আবলা লাফি, ৫৯ বছর বয়স। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর উত্তরে তুরমুস আইয়া গ্রামের বাসিন্দা। তিনি যখন তাঁর জলপাইবাগানের কথা বলছিলেন, তখন তাঁর কণ্ঠে এক অনির্বচনীয় আবেগ ঝরে পড়ছিল। এই জলপাই চাষে গ্রামবাসীদের বাধা দিচ্ছে ইসরায়েলি সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা।