প্রতিনিধি, বাসাইল
মধুপুরে বনের হারানো ঐতিহ্য ফেরাতে শালবনের সঙ্গে মানানসই দেশি প্রজাতির বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু করেছে বন বিভাগ। জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণীর খাদ্যের সংস্থানসহ টেকসই বনের জন্য বেত ও ভেষজ বৃক্ষের সমন্বয়ে বাগান করা হচ্ছে।