প্রতিনিধি, নিউইয়র্ক
ঠিক ৫০ বছর আগে ১৯৭১ সালে নিউইয়র্কে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ-এ সরোদ বাজিয়েছিলেন ওস্তাদ আলী আকবর খান। আর সেই দিনের স্মরণে নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে সরোদ বাজিয়ে সবার অন্তর ছুঁয়ে গেলেন ছেলে ওস্তাদ আশীষ খান।