পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় প্রণোদনার পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার দুই শতাধিক কৃষক। তাতে এ বছর পেঁয়াজ চাষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। উপজেলা কৃষি বিভাগ বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে।