
পরশুরাম (ফেনী) প্রতিনিধি
পরশুরাম (ফেনী) প্রতিনিধি
সকল লেখা

পরশুরাম সীমান্তে নাইজেরিয়ার নাগরিক আটক
ফেনীর পরশুরামে নিজকালিকাপুর সীমান্ত এলাকা থেকে এক নাইজেরিয়ার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আরও ৪-৫ জন নাইজেরিয়ার নাগরিক বিজিবির উপস্থিতিতে টের পেয়ে পালিয়ে যান।

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত: ৬ জনের বিরুদ্ধে বাবার মামলা
ফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত
ফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত (১৯) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে রফিকুল ইসলাম রনি (১৮) নামের আরেক তরুণ তাকে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

পরশুরামে ভারতীয় শাড়িভর্তি পিকআপসহ চালক আটক
ফেনীর পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িভর্তি পিকআপ জব্দ করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার রাতে উপজেলার সাতকুচিয়া থেকে এসব জব্দ করা হয়। এ সময় পিকআপচালক চান মিয়াকে (৪৫) আটক করা হয়। তাঁর বাড়ি ফুলগাজী উপজেলার আমজাদহাটের দক্ষিণ ধর্মপুর গ্রামে।

পরশুরামে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ১৬
ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়ার সময় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের প্রায় ১৬ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রামে এ ঘটনা ঘটে।

ফেনীতে ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় মা নিহত
ফেনীর ফুলগাজীতে ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের। গতকাল বুধবার সন্ধ্যায় ফুলগাজী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জাহানারা আক্তার (৩৪)। তিনি পশুররাম উপজেলার অনন্তপুর গ্রামের বাসিন্দা।

মুহুরি নদীর বাঁধে ভাঙনের কারণে পলি জমে ভরাট ৫০ পুকুর
ফেনীর পরশুরামে বন্যায় মুহুরি নদীর পশ্চিম অলকা গ্রামের বেড়িবাঁধ ভাঙে প্লাবিত হয়ে ছোট-বড় অন্তত ৫০ পুকুর পলি মিশ্রিত বালুতে ভোট হয়ে গেছে। বর্তমানে শুধু পুকুরের ঘাটসহ এর পাড়ের গাছ দেখেই পুকুরের সীমানা নির্ধারণ করছেন স্থানীয়রা।

ফেনীতে ড্রেনের ওপর দিয়ে হাঁটাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ২
ফেনীর পরশুরামে বাসার সামনে সরকারি ড্রেনের ওপর দিয়ে হাঁটাকে কেন্দ্র করে ঝগড়াঝাঁটির একপর্যায় মোহাম্মদ গিয়াস উদ্দিন (৫০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে মামলা করলে আবুল হাশেম (৫৩) ও জাফর আহমেদ (৫৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শুক্রবা

৯ দিন পর ফেনী-পরশুরাম সড়কে বাস চলাচল শুরু
ভয়াবহ বন্যায় ৯ দিন বন্ধ থাকার পর ফেনী-পরশুরাম সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। সড়কের পানি কিছুটা নেমে যাওয়া আজ বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে।

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দীদের উদ্ধারে সেনাবাহিনী ও কোস্ট গার্ড
কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার প্রায় সব কটি গ্রাম। উপজেলাগুলোতে লাখো মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে রয়েছেন।

ঘরে ও বাঁশবাগানে লুকানো ছিল আড়াই কোটি টাকার ভারতীয় কাপড়
ফেনীর পরশুরামে সীমান্তবর্তী একটি গ্রামের একটি বাড়ি ও এর সংলগ্ন বাঁশবাগান থেকে ৮০ বান্ডিল ভারতীয় কাপড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব কাপড়ের মধ্যে রয়েছে শাড়ি ও লেহেঙ্গা। যার বাজারমূল্য আনুমানিক দুই কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকা বলে দাবি করেছে বিজিবি...

পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক মো. শিপন (৩৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পৌর এলাকার বাউরপাথর গ্রামের সীমান্তবর্তী ৬১৬২ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বেড়িবাঁধ ভেঙে প্লাবন: ফেনীর ২ উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত
ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। গতকাল সোমবার রাত ১১টার পর মুহুরি ও কুহুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

মুহুরি ও কুহুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ফেনীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানির চাপে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মুহুরী এবং কুহুয়া নদীর তিনটি স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে পরশুরামের দক্ষিণ শালধর গ্রামের পাশে, ফুলগাজীর দৌলতপুরে এবং পরশুরাম-ফুলগাজী সীমান্তের কিসমত ঘনিয়ামোড়া এলাকায় বেড়িবা

পরশুরামে চুরি করে সব স্বর্ণালংকার মাকে দেন ছেলে: পুলিশ
ফেনীর পরশুরামে দুর্ধর্ষ চুরির ঘটনায় মো. তারেক (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার ও স্বর্ণালংকারসহ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে তারেককে শনাক্তের পর গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পেনশন স্কিমে নিবন্ধন না করলে আশ্রয়ণের ঘর বাতিলের হুমকি ভূমি কর্মকর্তার
ফেনীর পরশুরামে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন না করলে আশ্রয়ণের বাসিন্দাদের বরাদ্দকৃত ঘর বাতিলের হুমকি দিয়েছেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাহাব উদ্দিন। গতকাল সোমবার স্থানীয় ইউপি সদস্য পেয়ার আহাম্মদকে সঙ্গে নিয়ে তিনি এই হুমকি দেন।
