নুরুল আলম, মীরসরাই (চট্টগ্রাম)
চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা দেখে ফেরাই জীবনের শেষ যাত্রা হলো ১১ পর্যটকের! ঝরনায় হাসি-আনন্দ শেষে লাশ হয়ে হাটহাজারীর বাড়ি ফিরতে হলো তাঁদের। শত শত মানুষ দুর্ঘটনাস্থলে এসে চোখের জল ঝরাচ্ছিলেন তরুণ শিক্ষার্থীদের সারি সারি নিথর দেহ দেখে।