নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও তানোর প্রতিনিধি
নায়িকা মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। তবে পার্শ্ববর্তী তানোর উপজেলার মুণ্ডুমালায় নানাবাড়িতে তাঁর জন্ম। মাঝেমধ্যেই এখানে আসেন। এখানে ‘স্বপ্ন ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন করেছেন। সংগঠনটির চেয়ারম্যান নিজেই।