নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, বগুড়া ও জয়পুরহাট প্রতিনিধি
অতিথিদের সঙ্গে ছবি তোলার জন্য মাঠভরা শিক্ষার্থীর হাতে হাতে একটি করে বই দেওয়া হয়। বই পেয়ে উল্টেপাল্টে দেখছে তাউহিদুল ইসলাম সবুজ। নতুন বইয়ের গন্ধ শুঁকে তাউহিদুল পাশে থাকা সহপাঠী সাজিদ হোসেনকে বলল, ‘নতুন বইয়ের গন্ধটা আমার খুব ভাল্লাগে।’ সাজিদ বলল, ‘আমারও।’