নিজস্ব প্রতিবেদক, ঢাকা এবং বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারে বিদ্রোহী দল আরাকান আর্মি (এএ) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাপক সংঘাতের ঘটনায় বিজিপির ৬০ জন সদস্য পালিয়ে বাংলাদেশে বিজিবির কাছে আশ্রয় নিয়েছেন।