নাজমুল হাসান সাগরজাজিরা (শরীয়তপুর) থেকে
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পশ্চিম নাওডোবা ইউনিয়ন। একটা সময় অবহেলিত ও দুর্গম নদী এলাকা হিসেবে পরিচিত এই অংশে করা হয়েছে সেতুর টোলপ্লাজা। সে কারণে গত কয়েক বছরে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ও পরিবর্তন হয়েছে এখানে।