বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবার আন্তবিশ্ববিদ্যালয়ের মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর (ইংরেজি) নোভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বুটেক্স ডিবেটিং ক্লাব।