
নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
সকল লেখা

ইজতেমা ময়দানে হামলা হতে পারে— প্রচার চালানো ব্যক্তি আটক: জিএমপি কমিশনার
সংবাদ সম্মেলনে নাজমুল করিম খান বলেন, ‘এখানে (ইজতেমা ময়দান) হামলা হতে পারে। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না। আমরা এটি নিয়ে কাজ করছি। এটি হয়তো বা ধর্মপ্রাণ মুসলমানদের ভয় দেখানোর জন্য, যাতে সমাবেশে লোকসমাগম না হয়, সে জন্য করা হতে পারে। আমি আপনাদের অনুরোধ রাখব, এটিতে ভয় পাওয়ার কিছু নাই।’

টঙ্গীর ইজতেমা ময়দানে দেশের বৃহত্তর জুমার জামাত
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার দেশের সবচেয়ে বড় জুমার জামাত হয়েছে। আজ বেলা ১টা ৩০ মিনিটে শুরু হওয়া খুতবা শেষে বেলা ১টা ৫৪ মিনিটে ইজতেমা ময়দানের জুমার নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি। তিনি ভারতের মাওলানা সাদের বড় ছেলে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু
মুসলিমদের জন্য বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা আজ সোমবার থেকে শুরু হয়েছে। গতকাল রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় শুরায়ে নেজামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। ওই রাত থেকেই দ্বিতীয় ধাপে ইজতেমায় অংশ নিতে ময়দানে আসতে শুরু করেছেন দেশের ২২ জেলার...

বিশ্ব মুসলিমের ঐক্য ও শান্তি কামনায় শেষ হলো ইজতেমার প্রথম পর্ব
বাংলা, আরবি, হিন্দি, উর্দু ভাষায় আখেরি মোনাজাতে গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানের পাপের ক্ষমা, সঠিক পথের দিশা চেয়ে এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তৌফিক কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

রোববার আখেরি মোনাজাত, আজ মধ্যরাত থেকে ইজতেমা এলাকায় গণপরিবহন বন্ধ
আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে আবদুল্লাহপুর, টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর-নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত সড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বিশ্ব ইজতেমায় ৭২ দেশের মুসল্লি
প্রায় ১২ ঘণ্টা আগেই গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। বিশ্ব ইজতেমায় যোগ দিতে আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মুসল্লি ময়দানে এসেছেন। তাঁরা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ-বিদেশের প্রাজ্ঞ আলেমদের বয়ান শুনছেন।
