
নওশাদ জামিল, ঢাকা
নওশাদ জামিল, ঢাকা
সকল লেখা

জলেশ্বরীর জাদুকরের জন্মদিন
ষাটের দশকে অসংখ্য মানুষের মুখে মুখে ঘুরত কিছু জনপ্রিয় গান। ‘এই যে আকাশ এই যে বাতাস’, ‘তুমি আসবে বলে কাছে ডাকবে বলে’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘তোরা দেখ দেখ দেখরে চাহিয়া, রাস্তা দিয়া হাঁইটা চলে রাস্তা হারাইয়া’—এই গানগুলো কার লেখা তা অনেকের অজানা নয়। গানগুলো লিখেছিলেন বহুমাত্রিক লেখক সৈয়দ শামসুল হক।

তাঁদের বন্ধনের নিদর্শন
কালজয়ী দুই মহান বাঙালি, বাংলা সাহিত্যের দুই দিকপাল শামসুর রাহমান ও সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁদের মধ্যে ছিল গভীর হৃদ্যতা, ছিল গভীর বন্ধুত্ব। সুনীল তাঁর লেখায় বহুবার তুলে এনেছেন শামসুর রাহমানের কবিতার পঙ্ক্তি।

মাতালেন সেই গানওয়ালা
মৎস্য ভবন থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দিকে যেতে যেতে রাস্তার বাঁ দিকে চোখে পড়ে তাক লাগানো দৃশ্য! হাজারো মানুষের দীর্ঘ সারি। সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে মানুষ। কোথাও তাড়াহুড়ো নেই, বিশৃঙ্খলা নেই। মৎস্য ভবন, হাইকোর্ট হয়ে মানুষের সারি থেমেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেটে। সারিতে দাঁড়িয়ে সংস্কৃতিজন আসাদুজ
