
দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুর প্রতিনিধি
সকল লেখা

দুর্গাপুরে পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে তাকে কোপানো হয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিন

এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিতে এসে স্কুলছাত্রী অপহৃত
রাজশাহীর দুর্গাপুরে এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিতে আসা এক ছাত্রী অপহৃত হয়েছে। বিদ্যালয়ের সামনের সড়ক থেকে কয়েকজন যুবক টেনে-হিঁচড়ে মোটরসাইকেল তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠছে।

বরেন্দ্রর সেচ পাইপ উপড়ে কৃষিজমিতে পুকুর খনন
দুর্গাপুর উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ পাইপ উপড়ে ফেলে তিন ফসলি জমিতে চলছে পুকুর খনন। উচ্চ আদালতের আদেশ অমান্য করে উপজেলার কিমসমত গনকৈড় ইউনিয়নের রাতুগ্রাম-সুজানগর বড় বিলে প্রায় ৩০ বিঘা জমিতে চলছে এ পুকুর খনন। সেচ পাইপ উপড়ে ফেলায় ওই এলাকার কৃষিজমিতে সেচ নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছ

৪৫ টাকা কেজির তরমুজ এখন ২০ টাকা প্রতিটি
৪০ থেকে ৪৫ টাকা কেজি দরের তরমুজ এখন প্রতিটি মাত্র ২০ টাকা হিসেবে বিক্রি হচ্ছে। তবুও মিলছে না ক্রেতা। এই তরমুজের দাম কিছুদিন আগেও ১৮০ টাকা ২০০ টাকা ছিল। এখন দাম এত কমার পরও হাঁকডাক করেও মিলছে না ক্রেতা।

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ
দুর্গাপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গলায় দড়ি দিয়ে তাঁর স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে।

মাছের পুকুর শুকিয়ে চৌচির
মাছ চাষে প্রসিদ্ধ রাজশাহীর দুর্গাপুর উপজেলা। এই উপজেলা থেকে প্রতিদিন ৪০-৪৫ ট্রাক মাছ সারা দেশে যায়। উপজেলায় হাজারো পুকুর মালিক ও মাছচাষি রয়েছেন। বছরের এপ্রিল ও মে মাসে তীব্র খরায় এই উপজেলার পুকুরগুলোতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

তিন দিন ধরে বসবাস খোলা আকাশের নিচে
রাস্তার ধারে খুপরিঘরে এক ছেলে, স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করেন দিনমজুর কছিমুদ্দিন। গত রোববার রাত দেড়টার দিকে ঝড়ে বিশাল আকৃতির একটি কড়ইগাছ আছড়ে পড়ে তাঁর ঘরের ওপর।

ওজনে তরমুজ বিক্রি ঠকছেন ক্রেতারা
একে তো রমজান মাস, তার ওপর চৈত্রের ভ্যাপসা গরম। ফলে চাহিদা বাড়ছে রসাল ফল তরমুজের। এই সুযোগে দুর্গাপুর উপজেলার হাটবাজারগুলোতে ব্যবসায়ীরা কেজিতে বিক্রি করছেন তরমুজ। এতে ব্যবসায়ীরা লাভবান হলেও ঠকছেন ক্রেতারা।

টাকা না পেয়ে ছাত্রের প্রশংসাপত্র ছেঁড়ার অভিযোগ
টাকা না পেয়ে ছাত্রের সামনেই তার প্রশংসাপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সপ্তাহে দুদিন ছুটি পাবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে পাইলটিং কর্মসূচির আওতায় দুর্গাপুর উপজেলার আমগ্রাম উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দুদিন ছুটি ভোগ করবে। আগামী মার্চের ২২ তারিখ থেকে আমগ্রাম উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষামূলক কার্যক্রম চালু হবে। তবে অন্য সব ক্লাসের শিক্ষার্থীদের ছুটি আগের মতোই থাকবে।

টপ সয়েল হারাচ্ছে কৃষিজমি
দুর্গাপুর উপজেলায় থামছেই না পুকুর খনন। বিভিন্ন বিলে ফসলি জমি পরিণত করা হচ্ছে গভীর পুকুরে। অপরিকল্পিতভাবে উপজেলার সাতটি ইউনিয়নে হাজারো বিঘা ফসলি জমিতে পুকুর খনন করা হয়েছে। কাঁচা ধান ও উঠতি ফসল নষ্ট করে চলছে পুকুর খননের মহোৎসব।

মেয়ের ছবি ফেসবুকে, মামা পেটালেন ভাগনিকে
মামাতো বোনের ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ছড়িয়ে দেওয়ার অভিযোগে উঠেছে হাফিজা নামের এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর মামা মিঠুন প্রামাণিক। এই নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে হাফিজাকে তাঁর মামা-মামি পিটিয়ে আহত করেন বলে অভিযোগ করেছেন হাফিজা।

চাল-আটার জন্য বাড়ছে সারি, হিমশিম দোকানি
রাস্তার বিভিন্ন মোড়ের সামনে দীর্ঘ সারি। স্বল্প মূল্যে চাল ও আটা কিনতে সারিতে ভিড় শিশু, কিশোর, নারী ও বৃদ্ধদের। কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও বরাদ্দ কম হওয়ায় স্বল্পমূল্যে চাল আটা কিনতে না পেরে অনেকেই ফিরছেন শূন্য হাতে।

দুর্গাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে সিনহা আক্তার জান্নাতুন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। জান্নাতুন উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামের সাহেব আলীর মেয়ে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্গাপুর থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।

কোল্ড ইনজুরিতে বীজতলা
মাঘের শেষে এসে কয়েক দিনের তীব্র ঠান্ডা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় দুর্গাপুর উপজেলায় বোরো বীজতলায় দেখা দিয়েছে হলুদ ফ্যাকাশে রং। বীজতলা ক্ষতিগ্রস্ত হলে বোরো আবাদে ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা কৃষকদের।

সিসি ফুটেজে পাওয়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ
হাতের ব্যাগটা নিচে রেখে দোকানের শাটার খুলছিলেন ব্যবসায়ী আলম হোসেন। দুই থেকে তিন মিনিট পরই পেছনে ফিরে দেখেন তাঁর ব্যাগটি আর নেই। ব্যাগটিতে ছিল তিন লাখ টাকা। গত রোববার সকালে দিনদুপুরে দুর্গাপুর উপজেলার আলীপুর বাজার এ ঘটনা ঘটে। ওই ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। এখন সেই ব্
