
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা প্রতিনিধি
সকল লেখা

নড়বড়ে কাঠের সেতু, খুলে গেছে তক্তা, লোহার খুঁটি
তেরখাদা উপজেলা পরিষদসংলগ্ন তেরখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চিত্রা নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ কাঠের সেতুটি সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও জনসাধারণকে।

বিদ্যুৎ-বিভ্রাটে অতিষ্ঠ তেরখাদাবাসী
তীব্র গরমে ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে অতিষ্ঠ তেরখাদাবাসী। বিশেষ করে নামাজের সময়ে বিদ্যুৎ-বিভ্রাটের কারণে উপজেলাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তেরখাদায় স্কুলে কর্মচারী নিয়োগে ‘অনিয়ম’
তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নে উত্তর খুলনা এস এম এ মজিদ স্মারক মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী (এমএলএসএস) নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। আগের নিয়োগপ্রাপ্ত কর্মচারী থাকার পরও নতুন করে একই পদে দরখাস্ত আহ্বান করার অভিযোগে তেরখাদা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

তেরখাদায় জমে উঠেছে ফুটবল টুর্নামেন্ট
তেরখাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে জমে উঠেছে আব্দুস সালাম মুর্শেদী ফুটবল টুর্নামেন্ট ২০২২। গত মঙ্গলবার এর উদ্বোধনী খেলায় অংশ নেয় কর্মকর্তা একাদশ বনাম জনপ্রতিনিধি একাদশ। এ খেলায় জনপ্রতিনিধি একাদশ ৩-১ গোলে বিজয়ী হয়। আরও একটি খেলা হয় কর্মচারী একাদশ বনাম ইউপি সদস্য একাদশের মধ্যে। এ খেলায় ইউপি সদস্য একাদশ

লাইসেন্স ছাড়া সার বিক্রি ব্যবসায়ীকে জরিমানা
তেরখাদায় লাইসেন্স ছাড়াই সার বিক্রির দায়ে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলার নাচুনিয়া বাজারে মেসার্স খান ট্রেডার্সের স্বত্বাধিকারী খান খোশবুল আলমকে এ জরিমানা করা হয়।

কমে গেছে ঔষধি উদ্ভিদ আকন্দ
তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে অসংখ্য প্রজাতির ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। আকন্দগাছ এর অন্যতম। একসময় বিভিন্ন এলাকার উন্মুক্ত পতিত জমি, সড়কের দুই পাশ এবং গ্রামের কাঁচা রাস্তার পাশে দেখা মিলত এ গাছের।

‘সরকার শীতার্তদের পাশে রয়েছে’
খুলনা-৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শীতার্তদের পাশে রয়েছে। প্রতিটি এলাকায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।’

তেরখাদার ৭২ ইউপি সদস্যের শপথ গ্রহণ
খুলনার তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত ৭২ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যের শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এ শপথ নেন তাঁরা। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানা।

তেরখাদায় সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল
তেরখাদায় আওয়ামী লীগ নেতা আজগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্লা এমদাদুল হক আর নেই। রোববার রাত ১১টার দিকে সিটি মেডিকেল হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তেরখাদায় শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু
তেরখাদায় ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ ফাইজারের টিকা (প্রথম ডোজ) দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা।

চিত্রা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
তেরখাদা উপজেলা সদরের ডাকবাংলোর পাশে চিত্রা নদী থেকে মো. সোহরাব হোসেন মোল্লা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেন। সোহরাব হোসেন মোল্লা উপজেলা সদরের দক্ষিণপাড়া এলাকার মো. ওমর আলী মোল্লার পুত্র।

ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর চারা
এবার পৌষ মাসের তীব্র শীত ও ঘন কুয়াশায় হুমকির মুখে পড়েছে ইরি-বোরো ধানের বীজতলা। গত কয়েক দিনের ঘন কুয়াশায় ৩ হাজার হেক্টর উফশি ও ৫ হাজার হেক্টর জমিতে হাইব্রিডসহ প্রায় ৭০ হেক্টর বীজতলার বোরোর চারা লালচে ও হলুদ হয়ে গেছে।

ভুতিয়ার জলাবদ্ধতা ঠেকাতে বাঁধ নির্মাণ
তেরখাদা উপজেলার ভুতিয়ার বিলের জলাবদ্ধতা নিরসনে বাঁধ নির্মাণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে এ বাঁধ নির্মাণ করা হয়।

ইউপি সদস্য পদে রেজওয়ান জয়ী
তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় গতকাল আবারও ভোটগ্রহণ করা হয়েছে। এ পুননির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে রেজওয়ান শেখ সদস্য নির্বাচিত হয়েছেন।

এসপির সঙ্গে তেরখাদার ইউপি চেয়ারম্যানদের শুভেচ্ছা বিনিময়
খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন তেরখাদা উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা।

তেরখাদায় কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন
তেরখাদার বারাসাত ও সদর ইউনিয়নের ১৮টি ওয়ার্ডের কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। গতকাল সোমবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সম্মেলন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মানিকউজ্জামান অশোক।
