
তিতাস প্রতিনিধি
তিতাস প্রতিনিধি
সকল লেখা

দুই কৃষকের হাতাহাতিতে একজনের মৃত্যু
কুমিল্লার তিতাসে দুই কৃষকের হাতাহাতিতে হরে কৃষ্ণ (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ৯টায় উপজেলার জগতপুর ভাটিপাড়া গ্রামে।

তিতাসে ৩ গ্রামের প্রায় বাড়িতেই হাঁটুপানি
কুমিল্লার তিতাসে গোমতী নদীর পাড়ের তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পানিতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের ওই গ্রামগুলো প্লাবিত হয়েছে বলে জানা গেছে।

কাঁঠালের ক্রেতা নেই হাটে অপেক্ষায় হতাশ ব্যবসায়ীরা
কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে সাপ্তাহিক হাট বসে বুধবার। এ উপলক্ষে আগের দিনই বাজারে মৌসুমি ফল মজুত করেন ব্যাপারীরা। কিন্তু গত কয়েক সপ্তাহে হাটে প্রচুর কাঁঠাল থাকলেও ক্রেতা না পেয়ে হতাশ তাঁরা। আজকের হাট ঘিরে গতকাল মঙ্গলবার বাজারে কাঁঠাল মজুত করেছিলেন ব্যবসায়ীরা। তবে ক্রেতা না থাকায় কাঁঠাল

বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ২০, গুরুতর ৪ শিশু
তিতাস উপজেলার বিভিন্ন গ্রামে গতকাল বৃহস্পতিবার বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-পুরুষ, শিশুসহ ১২ জন আহত হয়েছে। গত বুধবার ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে চার শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ৫০ জন অসহায় নারীর
তিতাস উপজেলার দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৫০ জন নারীকে বিনা মূল্যে ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নারীদের আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এর মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন প্রশিক্ষণার্থীরা।

তরমুজের বিক্রি বাড়ছে আসমানিয়ার হাটে
গতকাল শনিবার সকালে উপজেলার আসমানিয়া বাজারে গিয়ে দেখা যায়, হাজি রশিদ মেম্বার সুপার মার্কেটের সামনে বসেছে তরমুজের হাট। প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত এই হাটে কেনাবেচা চলে।

১১৫ হেক্টরে মিষ্টি আলু চাষ বাম্পার ফলনের আশা
তিতাস উপজেলায় চলতি মৌসুমে মিষ্টি আলুর বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। সরেজমিন চাষিদের সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে। এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১১৫ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ করা হয়েছে।

সংস্কারকাজে ধীরগতি খানাখন্দে ভোগান্তি
তিতাসের বাতাকান্দি বাজার থেকে দাউদকান্দি বাজার হয়ে মোহনপুর লঞ্চঘাট পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার সড়কের সংস্কারকাজের মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু এখনো কাজ শেষ হয়নি। এতে দেড় বছর ধরে ধুলোবালি, খানাখন্দে ভোগান্তি পোহাচ্ছে তিন ইউনিয়নের অন্তত ৫০ হাজার বাসিন্দা।

যুবকের মৃত্যু, মানতে পারছিলেন না স্বজনেরা
তিতাসে বিদ্যুতায়িত হয়েছেন মনির হোসেন (৩০) নামের এক যুবক। মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এটি বিশ্বাস করতে পারছিলেন না স্বজনেরা। পরে মনির এখনো জীবিত আছেন দাবি করে চিকিৎসার দাবিতে হাসপাতাল ঘেরাও করা হয়। গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্

সেতুটির নির্মাণ শেষ হয়নি ১৮ বছরেও
কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন। বারামবাড়ি-নয়াচর সেতুর কাজ শুরু হয় প্রায় ১৮ বছর আগে। কিন্তু কাজটি শেষ হয়নি। এখনো সেখানে খালের ওপর সেতুর পিলার দাঁড়িয়ে আছে। পাশেই একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। গ্রামের বাসিন্দাদের যাতায়াতের জন্য এই বাঁশের সাঁকোই ভরসা।

ধনেপাতা চাষে খরচ কম, লাভ বেশি
তিতাস উপজেলায় ধনেপাতা চাষ করে অনেক চাষির ভাগ্যবদল হয়েছে। এতে খরচ কম, লাভ বেশি। তাই কৃষকেরা আগ্রহ নিয়ে ধনেপাতা চাষ করছেন বলে জানা গেছে। তবে উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক সহায়তা পেলে আরও লাভবান হবে বলে জানান কৃষকেরা।

ফলবাগান ঘিরে আয় বাড়ানোর স্বপ্ন দেখছে প্রবাসীর পরিবার
মাসুদ মোল্লা সৌদিপ্রবাসী। গত বছর ছুটিতে দেশে ফিরে ৪৫ শতক জমিতে গড়ে তুলেছেন ফলবাগান। বর্তমানে তাঁর স্ত্রী হাসিনা বেগমের পরিচর্যায় বাগানটি বেড়ে ওঠছে। আগামী কয়েক বছরের মধ্যে বাগানটি পরিবারের অন্যতম আয়ের উৎস হবে বলে আশা করছেন তাঁরা।

দুর্বৃত্তদের বিষে নিধন ২০ লাখ টাকার মাছ
তিতাস উপজেলায় মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ২০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাতের কোনো এক সময় উপজেলার মৌটুপি গ্রামের এ ঘটনা ঘটে। এ সময় পাহারার জন্য তৈরি করা ছাউনি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

অবৈধ স্থাপনা সরায় কমেছে যানজট, প্রশস্ত হয়েছে সড়ক
গৌরীপুর-হোমনা ভায়া তিতাস সড়কের উপজেলা সদর কড়িকান্দি বাজার অংশে সড়ক ও জনপথের জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছেন দখলদারেরা।

প্রত্যন্ত এলাকার ঘরে অনীহা বাসিন্দাদের
‘স্যার আমি ওই ঘরে থাকতাম না। আমার নামডা কাইট্টা দলিলডা রাইখা দেন।’ গতকাল বৃহস্পতিবার দুপরে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় কথাগুলো বলছিলেন আশ্রয়ণ প্রকল্পের

৫২ ঘরে কর্মসংস্থানে প্রশাসনের উদ্যোগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তিতাসে উপহারের ৫২টি ঘরে বসবাসকারীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।
