একটি শহর কেবল উঁচু উঁচু ভবন, বিপণিবিতান কিংবা আলোকসজ্জায় সাজানো কিছু স্থাপনার সমষ্টি নয়। একটি আদর্শ শহর হলো মানুষের বসবাস, জীবিকা, চলাচল, বিনোদন এবং সুস্থভাবে বেঁচে থাকার সমন্বিত আয়োজন। সেখানে উন্নয়নের পাশাপাশি প্রকৃতিরও সহাবস্থান থাকা জরুরি। অথচ বাংলাদেশের নগরায়ণের ক্ষেত্রে সেটা সব সময় উপেক্ষিত।