
তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর)
তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর)
সকল লেখা

আন্দোলনে গিয়ে গুলিতে নিহত মঞ্জু মিয়া, দিশেহারা স্ত্রী-সন্তান
রিকশাচালক মঞ্জু মিয়া গত ২০ জুলাই বেলা ১১টার দিকে খাবার খেতে খেতে শুনতে পান ছাত্রদের আন্দোলনে ‘হেলিকপ্টার থেকে গুলি ও বোমা বর্ষণ’ করা হচ্ছে। খাবার অর্ধেক রেখে তিনি বেরিয়ে পড়েন সড়কে। আন্দোলনে যেতে বারবার নিষেধ করেছিলেন তাঁর স্ত্রী রহিমা বেগম। এর ১০ মিনিট পর রহিমার কাছে খবর আসে, গুলিবিদ্ধ হয়েছেন মঞ্জু

ভাঙনে তিস্তায় বিলীন ৪০ বসতঘর, আতঙ্কে নদীতীরের মানুষ
রংপুরের পীরগাছায় পানি কমে যাওয়ায় তিস্তা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ৪০ বসতঘর ও একটি ইবতেদায়ি মাদ্রাসা নদীতে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তা পাড়ের মানুষের।

‘হামার পোড়া কপাল, বর্ষার দিনেও পানি কিনি ধান নাগাই’
আষাঢ় শেষে মধ্য শ্রাবণ মাস চলছে। আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা নেই। মাঠঘাট পানিশূন্য। বাধ্য হয়ে শ্যালো মেশিনে সেচ দিয়ে আমন ধান রোপণ করছেন পীরগাছা উপজেলার কৃষকেরা। তাতে একরপ্রতি ১০-১২ হাজার টাকা খরচ হচ্ছে।

কখনো ভাবিনি দেশসেরা হব: রেহেনা
২০২২ সালে পীরগাছার নগরজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৬ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৪ জন ট্যালেন্টপুলে বৃত্তি পায়। ওই বছর নগরজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পীরগাছা উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে শিক্ষা পদক পায়।

পীরগাছায় জমিদার বাড়ির ইট খুলে নিচ্ছে দুর্বৃত্তরা
সরেজমিন ঘুরে দেখা গেছে, জমিদার শিবচন্দ্রের বাড়িটি কালের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে জরাজীর্ণ অবস্থায়। ভেতরে গবাদিপশুর অবাধ বিচরণ। দেয়াল থেকে খসে পড়ছে ইট-বালু। সংস্কারহীন বাড়ি থেকে গোপনে দুর্বৃত্তরা খুলে নিয়ে যাচ্ছে ইট। কয়েক যুগ ধরে প্রাচীন পুরাকীর্তির অন্যতম নিদর্শন হিসেবে দাঁড়িয়ে থাকলেও সরকারিভাব

অজপাড়াগাঁয়ে ক্রিকেটার তৈরির কারখানা গড়েছেন এই তরুণ
স্বপ্ন ছিল তাঁর ক্রিকেটার হওয়ার। জাতীয় দলের জার্সি গায়ে তোলার। লেখাপড়ার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে খেলতেন ক্রিকেটও। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেছে মুকুলের। যে স্বপ্ন পূরণ করতে পারেননি, সেই স্বপ্নবীজ এখন তিনি বুনে চলেছেন শিশু-কিশোরদের মনে। তাঁর ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে ক্রিকেটের

দাম বেশি থাকায় বিক্রি হয়ে যাচ্ছে খেতেই, আলু পাচ্ছে না কোল্ড স্টোরেজ
অনন্তরাম গ্রামের সাজ্জাদ হোসেন ও আব্দুস সামাদ বলেন, বাজারে আলু ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত বছর এই সময়ে যা ছিল ১২ থেকে ১৩ টাকা। এমনিতেই উৎপাদন খরচ বেশি। তারপর স্টোরেজে রেখে দিলে বস্তা, পরিবহন ভাড়া, স্টোরেজ ভাড়াসহ অনেক বেশি পড়ে যায়। দাম কমে যাওয়ার আশঙ্কায় বিক্রি করে দিয়েছেন। শুধু বীজ আলু

হারানো মায়ের খোঁজ পেলেও ফিরিয়ে নিতে অপারগতা জানালেন দিনমজুর ছেলে
রেলস্টেশনে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধা মালেকা বেগম। নিজের নাম ছাড়া কিছুই বলতে পারছিলেন না। পরনের কাপড়ে চাকচিক্য থাকলেও বাড়িছাড়া মালেকা বেগম এখন বড় অসহায়। দুই যুবকের কল্যাণে তাঁর বাড়ির ঠিকানা বের করা হলেও তাঁকে বাড়িতে ফিরিয়ে নিতে চান না তাঁর একমাত্র ছেলে শামীম মিয়া। অবশেষে মালেকা বেগমের

ঘাগটে সেতু নেই, ১৫ গ্রামের বাসিন্দাদের ভরসা নৌকা
রংপুরের পীরগাছা ও মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী ঘাঘট নদের ত্রিমোহিনী ঘাটে এখনো নির্মাণ করা হয়নি কোনো সেতু। আশপাশের ১৫ গ্রামের বাসিন্দাদের নদী পার হওয়ার একমাত্র ভরসা খেয়ানৌকা। প্রতিদিন ২ হাজারের বেশি মানুষ বিভিন্ন যানবাহন নিয়ে নৌকায় করে এ ঘাটে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন।

নদীকে বিল দেখিয়ে ইজারা, ক্ষতিগ্রস্ত অভয়াশ্রম
রংপুরের পীরগাছায় সরকারিভাবে ঘোষণা করা একমাত্র মৎস্য অভয়াশ্রম মাসানকুড়া নদী। নিয়মানুযায়ী অভয়াশ্রমের মা মাছসহ যেকোনো ধরনের মাছ ধরা নিষিদ্ধ। অথচ অভয়াশ্রম থাকার পরও নদীটিকে বিল দেখিয়ে ইজারা দেওয়া হচ্ছে। অবাধে কারেন্ট জাল ও বেড় জাল দিয়ে মা ও পোনা মাছ শিকার চলছে। যদিও সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা বলেছেন, নি

রংপুরে গ্রাহকের ৮ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমিতির পরিচালক ও ম্যানেজার
রংপুরে শতাধিক গ্রাহকের প্রায় ৮ কোটি টাকা নিয়ে আত্মগোপন করার অভিযোগ উঠেছে সাকসেস বিজনেস কো-অপারেটিভ সোসাইটি লি. নামের একটি সমিতির পরিচালক ও ম্যানেজারের বিরুদ্ধে। পীরগাছা উপজেলার চৌধুরাণী বাজার ও পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলায় শাখা খুলে অধিক মুনাফার লোভ দেখিয়ে তারা এ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে বেশ কিছু

মানুষের হাটে বাসা
হাটভরা মানুষ। চারদিকে কোলাহল। বিভিন্ন দোকানে উচ্চ শব্দে বাজানো হচ্ছে গান। সকাল-সন্ধ্যা মানুষের কোলাহলে সরগরম পীরগাছার অন্নদানগর হাট। এ হাটের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে জোড়া বট-পাকুড়ের গাছ।

মানুষের হাটে বাসা
হাটভরা মানুষ। চারদিকে কোলাহল। বিভিন্ন দোকানে উচ্চ শব্দে বাজানো হচ্ছে গান। সকাল-সন্ধ্যা মানুষের কোলাহলে সরগরম পীরগাছার অন্নদানগর হাট। এ হাটের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে জোড়া বট-পাকুড়ের গাছ। আর তাতে বাসা বেঁধেছে বিভিন্ন প্রজাতির কয়েক শ পাখি। এক যুগের বেশি সময় ধরে পাখিগুলো

তিস্তার বুকে বালুচর, পায়ে হেঁটে পারাপার
তিস্তার বুক এখন প্রায় পানি শূন্য। এক সময়ের প্রমত্তা তিস্তায় এখন যেন ধু ধু বালুচর। নাব্য হারিয়ে তিস্তা নদী এখন মরা খালে পরিণত হয়েছে। দুই তীরের মানুষ পায়ে হেঁটেই তিস্তা পার হচ্ছেন। তিস্তার বুকে জেগে ওঠা বালুচরেই কৃষকেরা ফলাচ্ছেন নানা রকম ফসল। ফলে তিস্তা নদীর চর এখন কৃষকের ফসলের মাঠে পরিণত হয়েছে।

৮ বছর ধরে বন্ধ ছাত্রাবাস ভোগান্তিতে শিক্ষার্থীরা
ছাত্রদের মধ্য সংঘর্ষের কারণে বন্ধ হওয়ার ৮ বছরেও চালু করা হয়নি পীরগাছা সরকারি কলেজের মোবাইদুল ইসলাম ছাত্রাবাস। কলেজে অনার্স পাঠদান শুরু এবং সরকারি হওয়ার পর শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। তবু নেওয়া হয়নি কোনো উদ্যোগ।

শতবর্ষী মসজিদ সংস্কার না করায় ধ্বংসের পথে
রংপুরের পীরগাছা উপজেলার চণ্ডীপুর গ্রামে শতবর্ষী মসজিদের চারটি মিনার অনেক আগেই ধসে পড়েছে। দেয়ালের আস্তরণ খসে পড়ে লতাপাতা গজিয়েছে। সংস্কার না করায় মসজিদের অবশিষ্ট অংশ যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা...
