
ডা. সমীর কুমার সাহা
ডা. সমীর কুমার সাহা
সকল লেখা

পেটের সমস্যা দূরে ঘরোয়া উপাদান
আয়ুর্বেদিক চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, তাড়াহুড়া, দুশ্চিন্তা আর মসলাদার খাবার হলো পেটের রোগের তিনটি প্রধান কারণ। তবে রোজকার জীবনধারায় সামান্য পরিবর্তন এবং খাদ্যতালিকায় কিছু খাবার সংযোজন করলেই বদহজম বা পেট ফাঁপা সমস্যার সমাধান মিলতে পারে। এক বা দুদিন খেলেই এগুলো ভালো কাজ করবে, তা নয়।

মাথাব্যথা কমাতে যা খাবেন
‘মাথা আছে যার, ব্যথা হবে তার’, এটাই স্বাভাবিক। জীবনে মাথাব্যথা হয়নি, এমন লোক খুঁজে পাওয়া ভার। মাথাব্যথা একটি পরিচিত সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, বিশ্বের প্রায় অর্ধেক বয়স্ক মানুষ বছরে একবার মাথাব্যথা অনুভব করেন।

জ্বরঠোসা সারানোর ঘরোয়া উপায়
ঠোঁটের কোণে বা কিনারায় অথবা ঠোঁটের আশপাশে যে গুচ্ছ ফুসকুড়ি ওঠে সেগুলোই জ্বরঠোসা বা জসারি। চিকিৎসা পরিভাষায় সেগুলোকে বলে ফিভার ব্লিস্টার। ফুসকুড়ি ওঠার দুই-তিন দিনের মধ্যে ঘা হয়। ঘা হয়ে ব্যথা হয়। অনেক সময় রসও পড়ে। শীতকালে এই জ্বরঠোসা একটু বেশি দেখা যায়।

গলা ব্যথা সারানোর ঘরোয়া সমাধান
গলা ব্যথা একটি স্বাভাবিক শারীরিক সমস্যা। শীতকালে ঠান্ডা লাগা ও গলা ব্যথার প্রবণতা বেশি দেখা দেয়। এছাড়াও বিভিন্ন সময়ে, নানা কারণে গলায় ব্যথা হতে পারে। করোনার সংক্রমনের প্রধান উপসর্গ গলা ব্যথা, জ্বর। গরমে ঘাম বসেও গলা ব্যথা হচ্ছে। এছাড়াও অনেকের টনসিলের সমস্যা থাকে।

শ্বাসকষ্টের ঘরোয়া সমাধান
শ্বাসকষ্ট বেশ অস্বস্তিকর বিষয়। একাধিক কারণে এটি হতে পারে। শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে গিয়ে ধুলোর পরিমাণ বেড়ে হয় বায়ুদূষণ। বাতাসে ওড়ে প্রচুর ফুলের রেণু। সেগুলো ফুসফুসে ঢুকে অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দেয়। ফলে বাড়ে শ্বাসকষ্ট।

বদহজম ও পেট ফাঁপা ঘরেই রয়েছে সমাধান
পাচক অগ্নি দুর্বল হলে হয় বদহজম। আর অতিরিক্ত বা অতিসক্রিয় পাচক অগ্নির কারণে হয় হাইপার অ্যাসিডিটি, অর্থাৎ গ্যাস বা পেট ফাঁপার সমস্যা। কথায় কথায় গ্যাস অম্বলের সমস্যায় মুঠো মুঠো অ্যান্টাসিড মোটেও ভালো অভ্যাস নয়।

চুলকানি আরামের নয়
চুলকানি এক অস্বস্তিকর অনুভূতি। এটি হঠাৎ করেই শুরু হয়ে যায়। ত্বকের শুষ্কতা ও কীটের কামড়েও চুলকানি হতে পারে। আবার ত্বকের সমস্যা ও মারাত্মক কিছু রোগেও চুলকানি হতে পারে। অস্বস্তিকর এই চুলকানি কমাতে ঘরোয়া পদ্ধতি বেশ কাজে দেয়। এসব পদ্ধতি ব্যবহারের পরেও চুলকানি না কমলে বিশেষজ্ঞ ত্বক চিকিৎসকের পরামর্শ নিতে
