ডা. মো. গুলজার হোসেন
ক্যানসার কোনো একক রোগ নয়। শরীরের প্রায় প্রতিটি অঙ্গে ক্যানসার হতে পারে। আবার একই অঙ্গে হতে পারে বিভিন্ন ধরনের ক্যানসার। এদের আবার ভিন্ন ভিন্ন নাম। পরিণতিও ভিন্ন ভিন্ন। কোনোটা সাধারণ, সহজেই ভালো হয়। কোনোটা আবার জটিল ও কঠিন, প্রায় দুরারোগ্য।