
ডা. মো. আব্দুল হাফিজ শাফী
ডা. মো. আব্দুল হাফিজ শাফী
সকল লেখা

আপনার কণ্ঠ আপনার পরিচয় যত্ন নিন আজই
বিশ্ব কণ্ঠ দিবস ছিল ১৬ এপ্রিল। কণ্ঠস্বরের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কণ্ঠজনিত সমস্যার প্রতিরোধ ও প্রতিকার নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তোলার জন্য দিবসটি পালন করা হয়। ১৯৯৯ সালে ব্রাজিলিয়ান সোসাইটি অব ভয়েস প্রথম এই উদ্যোগ নেয়।

ঘাড়ের ফোলায় এফএনএসি টেস্ট দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান
ঘাড়ে কিংবা গলায় কোনো ফোলা দেখা দিলে প্রাথমিকভাবে অনেকে বিষয়টি গুরুত্ব দেন না। কেউ এটিকে সাধারণ ঠান্ডা-সর্দির ফল মনে করেন, আবার কেউ স্বতঃস্ফূর্তভাবে সেরে যাওয়ার অপেক্ষায় থাকেন। অথচ বাস্তবতা হলো, ঘাড়ের ফোলা বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে। তাই সঠিক কারণ নির্ণয়ের জন্য সময়মতো উপযুক্ত পরীক্ষা করানো...

রোজা রেখে নাক-কান-গলার চিকিৎসা: কী করবেন, কী করবেন না
পবিত্র রমজান মাসে মুসলমানরা সংযম ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির চর্চা করেন। এ সময় অনেকে দৈনন্দিন জীবনযাপনে বাড়তি সতর্কতা অবলম্বন করেন, বিশেষ করে স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে। নাক-কান-গলার (ইএনটি) কোনো সমস্যা দেখা দিলে রোজা রেখে চিকিৎসা গ্রহণ করা যাবে কি না—এ প্রশ্ন প্রায়ই রোগীদের মনে সংশয় তৈরি করে।

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।

যে ছয় কারণে দীর্ঘস্থায়ী শুকনো কাশি হয়
দীর্ঘদিনের শুকনো কাশি একটি বিরক্তিকর সমস্যা। অনেক সময় সাধারণ সর্দি-জ্বরের পরেও সপ্তাহের পর সপ্তাহ কিংবা কখনো মাসের পর মাস স্থায়ী হতে পারে এ ধরনের কাশি। ফলে দৈনন্দিন কাজে অস্বস্তি, ঘুমের ব্যাঘাত, মানসিক চাপ ও কর্মক্ষমতা কমে যাওয়া ইত্যাদি দেখা দেয়।

গলা ও বুক জ্বালাপোড়া সমস্যা: কেন হয় এবং প্রতিরোধে করণীয়
গলা বা বুক জ্বালাপোড়া, টক কিংবা তিতা ঢেকুর, খাবার ওপরে উঠে আসা, গলায় কিছু আটকে থাকার অনুভূতি, খাবার গিলতে কষ্ট, এমনকি স্বর ভাঙা—এসব উপসর্গে হরহামেশা মানুষ ভোগে। এগুলো একজন মানুষের স্বাভাবিক জীবনযাপন এবং কাজের সক্ষমতা ব্যাহত করে। ইএনটি চিকিৎসায় আমরা অনেক সময় গলা পরীক্ষা করে কোনো ক্ষত...

শীতে কানের সমস্যা ও ইউস্টেশিয়ান টিউবের গুরুত্ব: কী করবেন
শীতকাল এলেই কানের বিভিন্ন সমস্যা বাড়তে দেখা যায়। এর অন্যতম কারণ হলো ইউস্টেশিয়ান টিউব। মধ্যকর্ণ ও নাকের পেছনের অংশকে যুক্ত করা এক সরু নালি, যার স্বাভাবিক কার্যকারিতা ঠান্ডা আবহাওয়ার প্রভাবে সহজেই বিঘ্নিত হতে পারে। কানের ভেতরের চাপ ঠিক রাখা এবং মধ্যকর্ণে জমে থাকা বায়ু বা তরল বের করে...

গলাব্যথার সবচেয়ে অবহেলিত কারণ টনসিলোফ্যারিঞ্জাইটিস
না কখনো আক্রান্ত হয়েছি। অনেকে এটিকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করে থাকেন। কিন্তু এই ব্যথা হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ রোগ হলো টনসিলোফ্যারিঞ্জাইটিস। এটি ফ্যারিক্স ও টনসিলের একযোগে সংক্রমণ, যা হঠাৎ করেই শুরু হয়ে যায় এবং রোগীকে অনেকটা দুর্বল করে দেয়।

ঘাড়ে লিম্ফ নোড ফোলা মানেই ভয় নয়, সতর্ক থাকুন
আমাদের শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিম্ফ নোড। এটি শরীরের ভেতর দিয়ে আসা জীবাণু এবং ক্ষতিকর উপাদান ফিল্টার করে। সাধারণত এটি এত ছোট থাকে যে চোখে দেখা যায় না কিংবা হাতে ধরা যায় না। তবে কোনো কারণে বড় হয়ে গেলে ঘাড়, বগল কিংবা কুঁচকিতে এটি চোখে পড়ে। পুরো শরীরে মানুষের...

অ্যাট্রোফিক রাইনাইটিসদীর্ঘস্থায়ী নাকের ক্ষয়রোগ
অ্যাট্রোফিক রাইনাইটিসের ফলে নাকের ভেতরের চামড়া (মিউকোসা) ও ভেতরের হাড়ের কাঠামো (টারবিনেট) নষ্ট হয়ে যায়। এটি সাধারণত ক্লেবশিয়েলা ওজানিয়া নামের জীবাণুর কারণে হয়। এই রোগে নাকের ভেতরের রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়ে শুকিয়ে যায় এবং ধীরে ধীরে মরে যেতে থাকে। একই সঙ্গে নাকের দুই পাশে ঢাকনার মতো থাকা হাড়গুলো ক্ষয়ে

নাকের হাড় বাঁকা বা অস্ত্রোপচারের পর নাক বন্ধের কারণ ও করণীয়
নাকের হাড় বাঁকা বা ডেভিয়েটেড নেসাল সেপ্টাম প্রচলিত সমস্যা, যার সমাধানে সাধারণত অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর অনেক রোগীর মনে একটি প্রশ্ন জাগে, নাক তো বন্ধ ছিল বলেই অপারেশন করালাম, তাহলে এখনো কেন বন্ধ লাগছে?

থাইরয়েড ক্যানসার কেন হয়
থাইরয়েড গ্রন্থিতে টিউমার হওয়ার ঝুঁকি অনেক বেশি। শরীরের অন্যান্য অঙ্গের মতো থাইরয়েড গ্রন্থির এই টিউমারগুলো থেকে ক্যানসার হওয়ার আশঙ্কা আছে। এ ধরনের ক্যানসারকে থাইরয়েড ক্যানসার বলে।

অস্ত্রোপচারের আগে সম্মতি: যা জানতে হবে
যেকোনো অপারেশনের আগে রোগী ও তাঁর আত্মীয়স্বজনের মধ্যে ভয় বা দুশ্চিন্তা কাজ করে। এই ভয় অমূলকও নয়। কারণ, অপারেশন মানেই কাটাছেঁড়া, অজ্ঞান থেকে জ্ঞান ফিরবে কি না, সে চিন্তা মাথায় কাজ করে। তা ছাড়া অপারেশনের ক্ষেত্রে অ্যানেসথেসিয়ার বিষয়ে জানাশোনা ও সতর্কতার স্পষ্ট ধারণা থাকে না বেশির ভাগ মানুষের।

ঘাড় ও গলাব্যথার এক অজানা কারণ
ইগলস সিনড্রোম হলো নাক-কান-গলা বিভাগের অন্তর্গত একটি সমস্যা। গলায় টনসিলের ঠিক নিচে একটি হাড় থাকে। তার নাম স্টাইলয়েড প্রসেস। এর স্বাভাবিক দৈর্ঘ্য আড়াই থেকে তিন সেন্টিমিটারের কম।

নাকের অ্যালার্জি কী করে নিয়ন্ত্রণে রাখবেন
অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে ওষুধ দিয়ে উপসর্গ সম্পূর্ণরূপে কমানো সম্ভব হয় না। অ্যালার্জির উপসর্গ কমাতে হলে তার কারণ জানতে হবে এবং সে অনুযায়ী নিয়ম মেনে চলতে হবে।

কান পাকায় চাই সতর্কতা
কানে পানি ঢুকলে কান পাকে, এ ধারণা ভুল। আগে থেকে যদি কারও মধ্যকর্ণে বা কানের পর্দায় ফুটো থাকে, তাহলে পানি ঢুকলে কান পাকে। যাদের আগে থেকে কান পাকার সমস্যা, তাদের কানে পানি ঢুকলে সমস্যাটি আরও খারাপ পর্যায়ে চলে যেতে পারে। তবে যাদের এ ধরনের সমস্যা নেই, তাদের কানে পানি প্রবেশ করলেও কান পাকার আশঙ্কা নেই...
