
ড. মোহাম্মদ আবদুল মজিদ
ড. মোহাম্মদ আবদুল মজিদ
সকল লেখা

নন্দলালের পণ
দ্বিজেন্দ্র লাল রায় ডাকসাইটে আমলা ছিলেন। এর চেয়ে ঢের ছিলেন গীতিকবি। তাঁর শিশুতোষ ব্যঙ্গ কবিতা ‘নন্দলাল’ পড়তে পড়তে অদ্ভুত দেখা মেলে বর্তমান সময়ের অসংখ্য নন্দলালের। নন্দলালের ভীষণ পণ ‘স্বদেশের তরে যে করেই হোক, রাখিবেই সে জীবন।’

নিজেই হয়েছিলেন প্রতিষ্ঠান
স্যার ফজলে হাসান আবেদ (১৯৩৬-২০১৯) দরিদ্র জনগোষ্ঠীর, বিশেষ করে নারী ও শিশুর উন্নয়নে তাঁর কয়েক দশকব্যাপী নিঃস্বার্থ, নিরলস, নিরবচ্ছিন্ন ভূমিকায় নিজেই প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। যিনি জীবনজুড়ে মানুষের মর্যাদা, প্রতিকূলতা মোকাবিলার সামর্থ্য, নিষ্ঠা এবং অন্তর্ভুক্তির মূল্যবোধের সপক্ষে কাজ করেছিলেন, তাঁর

কর সংস্কৃতির উন্নয়ন প্রসঙ্গ
বাংলাদেশে কর সংস্কৃতির সুরতহাল রিপোর্ট পর্যালোচনায় প্রথমেই যে বিষয়টি শনাক্ত হয় তা হলো, করযোগ্য আয় নির্ধারণ থেকে শুরু করে সব পর্যায়ে পরিপালনীয় বিধিবিধানের ভাষায় একধরনের কুটিল মনোভাবের প্রকাশ পেয়ে তা জটিল, দ্ব্যর্থ ও কূটার্থবোধক হয়ে ওঠে, প্রবর্তিত আয়করসংক্রান্ত সার্কুলারে জটিলতা যুগলবন্দী হয়ে ওঠে। ঔপন

রমজানের রাজনৈতিক অর্থনীতি
রমজান মাস যেহেতু সংযমের, আত্মশুদ্ধির, সেক্ষেত্রে তথাকথিত তেলো মাথায় তেল দেয়ার ইফতার পার্টির আয়োজনের নামে ‘চাঁদাবাজি’ ব্যবসায়ী বা পণ্য সরবরাহকারীদের উৎপাদন ব্যয় বা ব্যবসার ব্যয় বাড়িয়ে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখছে কিনা তাও মাথায় রাখতে হবে।

শতবর্ষী আয়কর আইন আর কত দিন
১৯২২ সালে প্রবর্তিত আয়কর আইনের পথ পরিক্রমা এবং সময়ের অবসরে তার অবয়ব অনুভবে যে পরিবর্তন এসেছে, এর বিশ্লেষণে দেখা যায়, গত এক শ বছরে করদাতা ও কর আহরণকারীর মধ্যকার মনোভঙ্গিতে ইতিবাচকতার পরিবর্তে নেতিবাচকতাই বেড়েছে। আর সেই বৃত্তের বাইরে আসার জন্য প্রয়োজনীয় সংস্কার এখনো প্রস্তাব প্রণয়নের পর্যায়ে। আইনপ্রণে

পয়লা বৈশাখ উদ্যাপন: দূরত্ব কমাতে হবে
বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদ্যাপিত হচ্ছে সাড়ম্বরে। আবহমান বাংলার সংস্কৃতি এবং মূল্যবোধের ধারক ও বাহক এই নববর্ষের উৎসব শুধু বারো মাসের তেরো পার্বণের অন্যতমটি নয়, এর সঙ্গে সমসাময়িক আর্থসামাজিক জীবনযাত্রার চালচিত্রের পরিচয় বাংলা বর্ষপঞ্জির প্রথম দিনটির উদ্যাপনে উদ্ভাসিত হয়ে ওঠে।

কর আহরণ ও কর প্রদান: বিবেচনার কয়েকটি বিষয়
আয়কর দেওয়ার মতো আয় যে নাগরিকের আছে, তিনি রাষ্ট্রকে দেয় কর পরিশোধ করবেন স্বেচ্ছায়, আইনগত বাধ্যবাধকতা পালন করে নাগরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে। তবে হ্যাঁ, যদি তিনি তা পরিশোধে গড়িমসি করেন, এড়িয়ে চলেন, অসাধু পন্থা অবলম্বন করেন, তাহলে আইনের আওতায় রাষ্ট্রের প্রাপ্য উদ্ধারে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে

ডায়াবেটিস প্রতিরোধে সার্বিক সচেতনতা
গোটা বিশ্বে এখন প্রতি আট সেকেন্ডে একজন করে ডায়াবেটিক রোগী মারা যাচ্ছে। এই ভয়াবহ সংবাদ ভাবিয়ে তুলছে গোটা বিশ্বকেই। নীরব ঘাতক স্বভাবের ডায়াবেটিক রোগটি এমনিতে দেহে বহু ব্যাধির (চোখ, হার্ট, কিডনিসহ মূল্যবান অঙ্গপ্রত্যঙ্গের ব্যাপক ক্ষতিসাধনে সক্ষম) আহ্বায়ক। এই রোগের অব্যাহত অভিযাত্রায় শঙ্কিত সবাইকে এটি ন

পাঁচ পতাকার নাগরিক ছিলেন ব্যারিস্টার রফিক উল হক
ব্যারিস্টার রফিক উল হক ছিলেন আইন কানুনের চলন্ত বিশ্বকোষ। তাঁর পরিচালিত প্রায় ৫০০ মামলা ল জার্নালে প্রকাশিত হয়েছে। কোনো মামলায় তিনি ব্যাপক পড়ালেখা করে, প্রস্তুতি নিয়ে আসতেন। তিনি ভারতের রামজিত মালানীর মতো কোনো মামলায় হারেননি। আমরা মাঝেমধ্যে জেনেছি যে অনেক গুরুত্বপূর্ণ মামলার রায়ের খসড়া ছিল তাঁর। সবার

রাজস্ব আহরণে সংস্কার ও চ্যালেঞ্জ
মূলত এবং মুখ্যত নব্বইয়ের দশকেই বাংলাদেশে রাজস্ব আহরণে ঊর্ধ্বমুখী অগ্রযাত্রা শুরু। ১৯৯১-এর শুরুতে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনায় পরিচালিত সাধারণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে। বাংলাদেশে ট্রেডিংনির্ভরতা থেকে উৎপাদনমুখী অর্থনীতির নবযাত্রা শুরু হয় সেখান থেকেই। প্রথম

এই সময়ে তাঁর অভাব বোধ হচ্ছে
করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের সমাজ, স্বাস্থ্য খাত ও অর্থনীতি যখন হিমশিম খাচ্ছে, তখন জাতীয় অধ্যাপক এম আর খানের মতো কর্মনিষ্ঠ দায়িত্বশীল সমাজসেবকের অভাব অনুভূত হচ্ছে তীব্রভাবে। কারণ, তিনি নিজে চিকিৎসক সমাজের দার্শনিকতূল্য প্রতিনিধি ছিলেন। আজ এই মানুষটির জন্মদিন।
