এই করিডরে এই প্রকল্প নির্মাণ করাটাই মস্ত বড় ভুল। কারণ, এটা একটা ক্যাপটিভ (বন্দী) করিডর। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর—এই জেলাগুলোতে ভবিষ্যতে ১০টি অর্থনৈতিক অঞ্চল চালু হবে। এই করিডরে দুই পাশে অনেক শিল্পকারখানা। এখানে ভারী যানবাহন চলাচল অনেক বেশি। ঢাকা থেকে উত্তরবঙ্গের ১৬ জেলার প্রধান গেটওয়েও এটি।