
ড. বিভূতি ভূষণ মিত্র
ড. বিভূতি ভূষণ মিত্র
সকল লেখা

মেঘলা চিতা কেন গুরুত্বপূর্ণ
আগে লোকালয়ের কাছাকাছি বা বড় কোনো গাছে বা বাঁশঝাড়ে যে ছোট বাঘটিকে দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়ত, সেটিই মেঘলা চিতা। মানুষ এদের আক্রমণাত্মক মনে করত। আদতে এরা মানুষের কোনো ক্ষতি করে না, বরং বনেই লুকিয়ে থাকতে পছন্দ করে।

হাতি-মানব দ্বন্দ্ব ও কনটেন্ট ক্রিয়েটরদের দায়িত্ব
সম্প্রতি ওমানের পরিবেশ অধিদপ্তর বন্য প্রাণী নিয়ে কনটেন্ট নির্মাতাদের ব্যাপারে সতর্ক করেছে। তারা বলেছে, কনটেন্ট ক্রিয়েটররা যেভাবে বন্য প্রাণী নিয়ে ছবি তুলছেন আর ভিডিও বানাচ্ছেন, তাতে বন্য প্রাণী মারাত্মক ক্ষতির মুখে পড়ছে, বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। এক বিবৃতিতে তারা বলেছে...

ইচ্ছে হলেই কি শতবর্ষী গাছ কাটা যায়
জাতীয় সংসদের সদস্যরা যাতে নিজ নিজ এলাকায় নিজেদের পছন্দ অনুযায়ী রাস্তাঘাট, সেতু, কালভার্ট, হাটবাজার, খেয়াঘাট ইত্যাদির নির্মাণ ও রক্ষণাবেক্ষণ নিজেরাই করতে পারেন, সে জন্য তাঁদের প্রত্যেককে ৫০ কোটি টাকা করে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পাহাড় কাটা ও সজলদের জীবন
মো. সাজ্জাদুজ্জামান সজলের কথা মনে আছে? ২০২৪ সালের কথা। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজল। সদ্য বাবা হয়েছিলেন। উখিয়ার পাহাড় ধ্বংসকারী চক্র তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বলে সে সময় অভিযোগ করা হয়।

মাছের শরীরে বিষাক্ত ধাতু
বিষাক্ত ধাতু বলতে এমন ক্ষতিকর ধাতুকে বোঝায়, যেসবের সামান্য পরিমাণও মানবদেহের জন্য ক্ষতিকারক। যেমন আর্সেনিক, সিসা, পারদ, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, নিকেল প্রভৃতি। এসব ধাতু শুধু মানবদেহ নয়, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও ক্ষতিকর। এসব ভারী ধাতুর কারণে শ্বাসকষ্ট, কিডনিজনিত সমস্যা, স্নায়বিক সমস্যা এমনকি ক্যান

দেশীয় জাত সংরক্ষণে বীজ মেলা
সম্প্রতি ক্রমেই বিলুপ্তপ্রায় দেশীয় বীজের সংগ্রহ ও সংরক্ষণ, বীজের বিস্তারের লক্ষ্যে গ্রামীণ বীজ মেলা অনুষ্ঠিত হলো খুলনার বটিয়াঘাটা উপজেলায়। এই বীজ মেলায় স্থানীয় ১৭ গ্রামের অর্ধশতাধিক নারী বীজ প্রদর্শন, বিনিময় ও বিক্রি করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ ও মৈত্রী কৃষক ফেডারেশনের যৌথ উদ্যোগে...

ভ্যাপের বিরুদ্ধে আরও প্রচার প্রয়োজন
সম্প্রতি তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) নামের একটি সংগঠন ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুমোদনের সিদ্ধান্তকে সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, এই অধ্যাদেশের ইতিবাচক দিক রয়েছে কয়েকটি।

ইলিশ কেন কমছে
ইলিশ নিয়ে সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর একটি মজার গল্প রয়েছে। একবার তিনি এক পাঞ্জাবি অধ্যাপকের সঙ্গে ইলিশ নিয়ে কথা বলছিলেন। অধ্যাপকের মতে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হলো বিরিয়ানি। কিন্তু সৈয়দ মুজতবা আলী তা মানতে নারাজ। তাঁর মতে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হলো সরু চালের ভাত আর ইলিশ। এ নিয়ে তাঁদের তর্ক। একপর্যায়ে

হুমকিতে মাছ, মানুষ ও জীববৈচিত্র্য
বাংলাদেশে মাছ ধরতে জেলেরা এখন প্রাচীন পদ্ধতি আর ব্যবহার করছেন না। প্রায়ই দেখা যাচ্ছে বিষ প্রয়োগে মাছ শিকারের খবর। জেলেরা এক ধরনের অ্যালুমিনিয়াম ফসফাইড বা গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার করছেন। এই ট্যাবলেট অত্যন্ত ক্ষতিকর। কেননা, এটি পানিতে ফেললে জলে থাকা সব মাছ তো মারা যায়ই, সঙ্গে মাটির নিচের মাছগুলোও

প্রজাপতিও কি হারিয়ে যাচ্ছে
বাংলাদেশে একসময় একটি গান বেশ জনপ্রিয় হয়েছিল—প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন/বসে আমার আকাশজুড়ে/ বসে আমার আকাশজুড়ে যখন তখন। প্রজাপতি নিয়ে অবশ্য আমাদের মধ্যে মজার গল্পও প্রচলিত আছে।

প্রাকৃতিক বিপর্যয়ের আয়োজন
উপকূলীয় এলাকায় জেগে ওঠা চরাঞ্চলে ১৯৬৫ সাল থেকে বন সৃষ্টি করা হচ্ছে, যাকে প্যারাবন বলা হয়। বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর এবং কক্সবাজার জেলায় এই প্যারাবন গড়ে উঠেছে। প্রায় ১ লাখ ৯৬ হাজার হেক্টর ভূমিতে এই বন তৈরি করা হয়েছে।

মেছো বিড়াল যেভাবে আমাদের বন্ধু
মেছো বিড়াল। এটি দেখতে মাঝারি আকারের। এটি একটি বিড়ালগোত্রীয় স্তন্যপায়ী প্রাণী। একে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া যায়। ভারত, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে পাওয়া যায়। বাংলাদেশের সুন্দরবন, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন এলাকায় মেছো বিড়াল দেখা যায়।

আতশবাজির ব্যবহার
আতশবাজির ইতিহাস আজকের নয়। কেউ কেউ বলেন, এর প্রচলন প্রথম চীনে। দুই হাজার বছর আগে হান রাজবংশের রাজত্বকালে প্রথম এর প্রচলন হয়। তখনকার মানুষ ধারণা করত বন্যা-খরা-অনাবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ ঘটে অপদেবতাদের কারণে। আতশবাজি ফাটিয়ে, আকাশের দিকে বাজি-পটকা ফুটিয়ে অপদেবতাদের ভয় দেখাত তারা। সেখান থেকেই আত

বায়ুদূষণ মোকাবিলা জরুরি
সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার বায়ুমান ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় দূষিত বাতাসের কারণে মানুষকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বাইরে বের হলে মাস্ক পরার কথা বলা হয়

সিসাদূষণ মোকাবিলা
সিসা একটি নরম ধাতু। এটি ঈষৎ নীলাভ ধূসর বর্ণের। এর পারমাণবিক সংখ্যা ৮২। ধাতুটি এতটাই নরম যে একটি ছুরির সাহায্যে একে কাটা যায়। সিসা কিন্তু মারাত্মক ক্ষতিকর বিষ। এই বিষের ভেতরেই বাস করছে বাংলাদেশের বেশির ভাগ মানুষ। বাংলাদেশের বাতাসে যেমন সিসার উপস্থিতি দেখা গেছে, তেমনি মাটিতে-পানিতেও পাওয়া গেছে...

অগোচরে হারিয়ে যাচ্ছে জলজ বন্য প্রাণী
জলজ প্রাণী বলতে সেসব প্রাণীকেই বোঝায় যারা মেরুদণ্ডী বা অমেরুদণ্ডী, জীবনচক্রের সমস্ত বা বেশির ভাগ সময় জলে কাটায়। জলজ প্রাণীরা সাধারণত ফুলকা বা ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়।
