আমার কাছে ফ্রান্স এই বিশ্বকাপের সবচেয়ে বড় ফেবারিট। তাদের দলটা দুর্দান্ত এবং ধারাবাহিক ভালো করে যাওয়া খেলোয়াড় আছে। টুর্নামেন্টের শুরু থেকেই এই খেলোয়াড়রা ধারাবাহিকভাবে ফ্রান্সকে তাদের সেরাটা দিচ্ছে। ব্যক্তিগতভাবে আমি বলব, ফ্রান্স যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।