শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ সোমবার গাজীপুরের টঙ্গী ও ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ভাঙচুরের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৫০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।