
জাকির হোসেন, সুনামগঞ্জ
জাকির হোসেন, সুনামগঞ্জ
সকল লেখা

পলিথিন-প্লাস্টিক বর্জ্যে সয়লাব টেকেরঘাট এলাকা
সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট এলাকায় পর্যটকবাহী শত শত হাউসবোট টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন স্থান ঘুরে রাত্রিযাপন করে। এর সুবাদে নৌকায় রাত্রিযাপন করা পর্যটক ও নৌ শ্রমিকেরা যখন-তখন পানির বোতল, চিপস-বিস্কুটের প্যাকেট, পলিথিনসহ প্লাস্টিক বর্জ্য ছুড়ে ফেলছে পানিতে। এ অবস্থায় হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচি

হাওরে বেড়াতে মানতে হবে নিয়ম
হাওরের জীববৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য, নির্মল ও কোলাহলমুক্ত পরিবেশ পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় হাওরে পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে। দর্শনার্থীদের অপরিকল্পিত ও আকস্মিক ভ্রমণ এর জীববৈচিত্র্য এবং পরিবেশ বিনষ্ট করছে। হাওরের সম্পদ, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ

বোরো ফসলের হাসিতে হাসছে হাওরবাসী
প্রতিবছর হাওরবাসী অধীর অপেক্ষায় থাকে বোরো ফসল ঘরে তুলতে পারার। বছরের একমাত্র এই ফসল ঘরে তুলতে পারলেই তাদের হাজারো স্বপ্ন পূরণ হয়। স্বস্তিতে বোরো ফসল ঘরে তুলতেই কৃষকের ঘরের চালায় ওঠে নতুন টিন। কারও কারও ঘরে বেড়া লাগে নতুন করে। সব মিলিয়ে বোরো ফসলে হাসি ফোটে পুরো হাওরাঞ্চলের পৌনে চার লাখের মতো কৃষক পরি

বর্ষায় ঘুরে আসুন সুনামগঞ্জ
‘নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল’ হিসেবে পরিচিত জীববৈচিত্র্যে ভরপুর তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর। কান্দাভর্তি হাওরে রয়েছে সারি সারি হিজল ও করচগাছ এবং নলখাগড়ার বন। একদিকে মেঘালয় পাহাড়। বাকি তিন দিকে তিনটি উপজেলা তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা।

সুনামগঞ্জের হাওরে ধানের শিষে দুলছে কৃষকের স্বপ্ন
কয়েক দিনের বৃষ্টিতে সতেজ হয়ে গেছে ধানগাছ। সুনামগঞ্জের হাওরজুড়ে এখন সবুজের সমারোহ। বাতাসে দুলছে ধানের শিষ। স্থানীয় কিষান-কিষানি আর কিছুদিন পর সোনালি ধান কেটে গোলায় তুলবেন। তাঁদের প্রত্যাশা কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এবারও বোরোর বাম্পার ফলন

জয়নালের শিমুলবাগানে বসন্তের আগমনী সুর
এক পাশে শিমুলবাগান। ওপারে ভারতের মেঘালয়ের পাহাড়। মাঝে চোখজুড়ানো মায়াবী যাদুকাটা নদী। সব মিলেমিশে অপরূপ রূপে সেজেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামসংলগ্ন এই জয়নাল আবেদীন শিমুলবাগান। সেই সৌন্দর্য উপভোগ করতে দল বেঁধে ছুটে আসছে হাজারো পর্যটক ও দর্শনার্থী।

হাওরে নৌকার বইঠা নিয়ে টানাটানি
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের রাজনীতি ছিল জামালগঞ্জ, ধর্মপাশা ও তাহিরপুর উপজেলা ঘিরে। ২০২১ সালে মধ্যনগর থানাকে পরিপূর্ণ উপজেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এতেই পরিধি বেড়ে যায় এ আসনের। জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে এটিই এখন আয়তন ও জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড়।

সুনামগঞ্জে ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার স্বপ্ন
চলতি বছরের জুন মাসে ভয়াবহ বন্যার কারণে সুনামগঞ্জের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই বন্যার ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি কৃষির ওপর নির্ভরশীল এ জেলার মানুষ। তবে চলতি রোপা আমন মৌসুমে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন তাঁরা।

শহরের সড়কে বন্যার ক্ষত কাটেনি এখনো
চলতি বছর দুই দফা বন্যায় সুনামগঞ্জে বিভিন্ন অবকাঠামো ও সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। শহরের বিভিন্ন আবাসিক এলাকার সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এখনো বেশির ভাগ সড়কেই যান চলাচল স্বাভাবিক হয়নি। কমেনি সাধারণ মানুষের দুর্ভোগ।

অরক্ষিত রামসার সাইট
দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট (আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি) টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত এই হাওরটি সংরক্ষিত এলাকা। তারপরও নানা কারণে নষ্ট হচ্ছে হাওরের পরিবেশ। একদিকে পর্যটকেরা অবাধে চলাফেরা

টার্মিনাল আছে, ব্যবহার নেই
সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালটি প্রায় ১৬ বছর ধরে বন্ধ। দীর্ঘদিন ধরে টার্মিনালের বাইরে মহাসড়কের পাশে অস্থায়ী কাউন্টার তৈরি করে কার্যক্রম চালাচ্ছেন বাসমালিকেরা।

ক্ষতিগ্রস্তদের ঘাড়ে কিস্তির বোঝা
ভয়াবহ বন্যার কবলে পড়ে নিঃস্ব হয়েছে সুনামগঞ্জ জেলার হাজারো পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, বসতভিটা, মৎস্য খাতসহ প্রায় সবকিছুই। মধ্যবিত্তরা বন্যার ধকল মোটামুটি কাটিয়ে উঠতে পারলেও দুর্বিষহ জীবনযাপন করছে হতদরিদ্র পরিবারগুলো।

‘ঘরে এখনো রান্না ওয় না’
‘আমার মতো ফকিন্নি-ছকিন্নিরে কেউ দাম দেয় না ভাই। আমার ঘরে এখনো কোনো রান্না ওয় না। ঘরসহ সবতা বন্যায় লইয়া গেছেগা। আমরার এলাকার মেম্বার-চেয়ারম্যান যারাই আছে এক টেখার মূল্যায়ন দেয় না ভাই আমরারে। আমরা এলাকাত এখন পর্যন্ত যা ত্রাণ আইছে এলাকার মেম্বার তার আত্মীয়স্বজনের দিয়া দেয়। আমরার মতো গরিবের মূল্যায়ন নাই

সুনামগঞ্জে বন্যায় সড়কে ব্যাপক ক্ষতি, দুর্ভোগ
সুনামগঞ্জে বন্যায় সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা সদরের সঙ্গে ছয়টি উপজেলার যোগাযোগব্যবস্থা এখনো স্বাভাবিক হয়নি। জেলার অনেক সড়ক এখনো পানিতে নিমজ্জিত। স্থানীয় সরকার প্রকৌশল অফিস বলছে...

বন্যার পানিতে ভেসে গেছে শিক্ষার্থীদের স্বপ্ন
সুনামগঞ্জে বন্যার পানিতে অনেক শিক্ষার্থীর বইপত্র ভেসে গেছে। যে দু-চারখানা বই তারা আঁকড়ে ধরে রাখতে পেরেছেন, পানিতে ভিজে যাওয়ায় সেগুলোর অবস্থাও নাজেহাল। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার্থীরা। জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী...

এমন বন্যা আগে কখনো দেখেননি সুনামগঞ্জবাসী
বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যার পর থেকে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে পৌরশহরে ঢুকতে থাকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ভেসে যায় পুরো শহর। প্লাবিত হতে থাকে একের পর এক উপজেলা।
