
জহুরুল হক, লোহাগড়া (নড়াইল)
জহুরুল হক, লোহাগড়া (নড়াইল)
সকল লেখা

ভোটে হেরে গিয়ে লেবু চাষ বুলবুলের বাজিমাত
নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক কাউন্সিলর বুলবুল আহমদ লেবু চাষ করে সফলতা অর্জন করেছেন। গত পৌরসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি প্রায় ৪০ শতাংশ জমিতে চায়না লেবু চাষ শুরু করেন। এখন লেবু থেকে প্রতি মাসে অন্তত ৫০ হাজার টাকা উপার্জন করছেন তিনি। তাঁকে দেখে অনেকেই লেবু চাষে উৎসাহিত হচ্ছেন।

আয়তন কমেছে ২ ইউনিয়নের
নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীর ভাঙনে কবলে শালনগর ও জয়পুর ইউনিয়ন। নদীর তীব্র স্রোতে অব্যাহত ভাঙনের ফলে ওই দুই ইউনিয়নের কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ওপারে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ও বুড়াইচ ইউনিয়নে আশ্রয় নিয়েছেন ভাঙনকবলিত গ্রামের মানুষ।

‘কালনা সেতু’ চালু হবে সেপ্টেম্বরে
মধুমতি নদীর ওপর নির্মিত হচ্ছে দেশের প্রথম ছয় লেনের কালনা সেতু। এই সেতুর পশ্চিম প্রান্তে নড়াইলের লোহাগড়া উপজেলা এবং পূর্ব প্রান্তে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের প্রথমদিকে যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে।

লোহাগড়ায় সুজনের ‘র’ চায়ে তৃপ্তি মানুষের
মো. সুজন সরদারের ‘র’-চা। নড়াইলের লোহাগড়া উপজেলার সবার কাছে সমাদৃত। বিশেষভাবে তৈরি এই রং চা লোহাগড়াসহ বিভিন্ন শহর থেকে আগত মানুষের কাছে ও পরিচিতি পেয়েছে।

শপথ নিলেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা
নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত ১২ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ১০৮ জন ও ৩৬ জন সংরক্ষিত নারী সদস্য শপথ নিয়েছেন।

পাখির দখলে পানিপাড়া
নড়াইলের কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামে কয়েক বছর ধরে বেড়েছে পাখির আনাগোনা। শীতে পরিযায়ী পাখিই শুধু নয়, বছরের বেশির ভাগ সময়ই দেশি-বিদেশি নানা জাতের পাখির দখলে থাকে পানিপাড়া গ্রামটি।

শীতে জমেছে পিঠার দোকান
নড়াইলের লোহাগড়া উপজেলায় শীত বাড়ার সঙ্গে সঙ্গে কদর বেড়েছে মুখরোচক শীতের পিঠার। উপজেলা শহরের বিভিন্ন স্থানে রাস্তার পাশে দেখা যাচ্ছে ভ্রাম্যমাণ পিঠার দোকান। সন্ধ্যা থেকে জমে ওঠে ভ্রাম্যমাণ এসব পিঠার দোকান। প্রতিদিন সন্ধ্যায় সেখানে ভিড় জমছে মানুষের।

খামার করে স্বাবলম্বী ইউনুচ
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের নাওরা গ্রামের মো. ইউনুচ শরীফ (৪৮) কাঁচামালের ব্যবসা করেন। তিনি এখন নিজেই স্বাবলম্বী। এই সাফল্য তিনি অর্জন করেছেন গাভির খামার করে।

সরিষার মধু সংগ্রহে ব্যস্ত লোহাগড়ার চাষিরা
নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠের পর মাঠ সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে। তাই মধু চাষিরাও ব্যস্ত হয়ে পড়েছেন সরিষার খেত থেকে মধু সংগ্রহে।

বোরোর বীজসংকট নেই
বোরো আবাদকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলার কৃষকেরা বোরো বীজতলা তৈরিসহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন। বীজতলা তৈরি ও বীজ ছিটানোর কাজ করছেন তাঁরা।

মাঠে সবুজ-হলুদের মিতালি
মাঠের পর মাঠ সরষের হলুদ ফুলে ছেয়ে গেছে। এ যেন হলুদের সমারোহ। ফুলের ঘ্রাণে আকৃষ্ট হয়ে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছিরা প্রকৃতিকে আরও অপরূপ করে তুলছে।

লোহাগড়ায় জমে উঠেছে প্রচার
নড়াইলের লোহাগড়া উপজেলার চতুর্থ ধাপের আসন্ন ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন প্রচার কার্যক্রম জমে উঠেছে।

ড্রাগন চাষে পথ দেখালেন লোহাগড়ার রওশন আলী
নড়াইলের লোহাগড়া উপজেলায় ড্রাগন ফল চাষে ঝুঁকছেন কৃষকেরা। টক-মিষ্টি ও মিষ্টি স্বাদের ড্রাগনের চাষে ব্যাপক সফলতা পাচ্ছেন তার। পরীক্ষামূলকভাবে এক একর জমিতে ড্রাগন চাষ করা কৃষকের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ফলটির চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে।

খেজুর রস সংগ্রহে ব্যস্ত লোহাগড়ার গাছিরা
বেশ কিছু দিন থেকেই ভোর রাতে অনুভূত হচ্ছে শীত । এই শীতে খেজুর রস সংগ্রহ করতে ব্যস্ত হয়ে উঠেছেন নড়াইলের লোহাগড়া উপজেলার গাছিরা। উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে খেজুর রস সংগ্রহের জন্য গাছিরা খেজুর গাছ কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন এখন

শীতের লেপ তৈরির ধুম
নড়াইলের লোহাগড়া উপজেলায় শীতের আগমনে ধুম পড়েছে লেপ-তোশক তৈরির। লেপ তোশকের কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন। জনসাধারণও ভিড় জমাচ্ছেন লেপ-তোশকের দোকানে।

কুল চাষে স্বাবলম্বী শিক্ষার্থী
যশোর ক্যান্টনমেন্ট কলেজে স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম (২৫) শখের বশে করেছেন কুলের বাগান। বাবা-মায়ের কাছে থেকে অনুমতি নিয়ে তিন বিঘা জমিতে রোপণ করেছেন পাঁচ শতাধিক কুলের চারা। এ বাগান দেখতে প্রায় নিয়মিত লোকজন ভিড় করছেন। আলোচিত এ কুলের বাগানটি নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্র
