Ajker Patrika
Add

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সকল লেখা
পদ্মায় নাব্যতা-সংকট ব্যাহত ফেরি চলাচল

পদ্মায় নাব্যতা-সংকট ব্যাহত ফেরি চলাচল

পদ্মায় নাব্যতা-সংকট ও ডুবোচরের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে ছোট-বড় ফেরিগুলোকে নৌপথের নির্দিষ্ট চ্যানেল ছেড়ে প্রায় দুই কিলোমিটার ভাটিপথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে ফেরি পারাপারে আগের চেয়ে দ্বিগুণ সময় বেশি লাগছে।

০৭ ডিসেম্বর ২০২২
চার গ্রামের মানুষের ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো

চার গ্রামের মানুষের ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুদুখান পাড়া খালের এক পাড় থেকে আরেক পাড়ে যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ৬০ বছর ধরে স্থানীয়দের উদ্যোগে তৈরি বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন চার গ্রামের চার-পাঁচ হাজার মানুষ যাতায়াত করে।

০৫ ডিসেম্বর ২০২২
গোয়ালন্দের পদ্মায় ধরা পড়ল ২১ কেজির বাগাড়, ২৩ হাজারে বিক্রি

গোয়ালন্দের পদ্মায় ধরা পড়ল ২১ কেজির বাগাড়, ২৩ হাজারে বিক্রি

বুধবার সকাল ৬টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদী থেকে স্থানীয় জেলে আক্কাস হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রির জন্য সকাল ৭টার দিকে দৌলতদিয়া বাজারে রওশন মোল্লার মৎস্য আড়তে নিয়ে যান। সেখান থেকে মাছ ব্যবসায়ী...

৩০ নভেম্বর ২০২২
গোয়ালন্দে বাসচাপায় একজনের মৃত্যু

গোয়ালন্দে বাসচাপায় একজনের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মো. জাহাঙ্গীর হোসেন মৃধা (৩৭) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন নুরু মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

২৯ নভেম্বর ২০২২
পদ্মায় ধরা পড়া ৮ কেজির ঢাঁই মাছ ২৬ হাজারে বিক্রি

পদ্মায় ধরা পড়া ৮ কেজির ঢাঁই মাছ ২৬ হাজারে বিক্রি

রোববার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে গোয়ালন্দের দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে বিপন্ন প্রজাতির এ রকম একটি ঢাঁই মাছ ধরা পড়েছে। মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে নাতো হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন হয় সাড়ে ৮ কেজি। পরে মাছটি বিক্রি হয়েছে ২৬ হাজার ৩৫০ টাকায়।

২৮ নভেম্বর ২০২২
এক কাতলের এত দাম! 

এক কাতলের এত দাম! 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে মাছটি সাড়ে ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

২৫ নভেম্বর ২০২২
পদ্মায় মাছের আকাল

পদ্মায় মাছের আকাল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে প্রায় দুই সপ্তাহ ধরে জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে না। মাছ না পেয়ে হতাশ হয়ে পড়েছেন  সহস্রাধিক জেলে। এদিকে নদীতে মাছ না পাওয়ায় হতাশ আড়তদার ও মাছ ব্যবসায়ীরাও।

২০ নভেম্বর ২০২২
১৪ কেজির বোয়াল গোয়ালন্দে বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

১৪ কেজির বোয়াল গোয়ালন্দে বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

মানিকগঞ্জের পদ্মা নদীতে ধরা পড়া ১৪ কেজির বোয়াল রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় বিক্রি হয়েছে ৩৫ হাজার টাকায়। আজ শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে বোয়াল মাছটি বিক্রি করা হয়।

১৯ নভেম্বর ২০২২
গোয়ালন্দের পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গোয়ালন্দের পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর ক্যানাল ঘাট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ রোববার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। 

১৩ নভেম্বর ২০২২
ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ, পায়ের নিচে ডায়েরি

ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ, পায়ের নিচে ডায়েরি

শনিবার ভোরে ঘুম থেকে উঠে রান্নাবান্না করেন রুমি। মা সেই খাবার নিয়ে পাশের মাঠে যান বাবাকে দিতে। আধা ঘণ্টা পরে তিনি ফিরে এসে দেখেন রুমির মৃতদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে মৃতদেহ নামায়। এ সময় রুমির পায়ের নিচে একটি ডায়েরি ও চিঠি পাওয়া যায়। 

১৩ নভেম্বর ২০২২
পদ্মার প্রায় ১৮ কেজির একটি কাতলা ৩০ হাজারের বেশি দামে বিক্রি

পদ্মার প্রায় ১৮ কেজির একটি কাতলা ৩০ হাজারের বেশি দামে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় জেলের জালে ১৭ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৩০ হাজার ২৬০ টাকায় বিক্রি হয়েছে...

১২ নভেম্বর ২০২২
পদ্মায় ধরা পড়ল ১৫ কেজির বোয়াল, বিক্রি ৩৬ হাজার টাকা

পদ্মায় ধরা পড়ল ১৫ কেজির বোয়াল, বিক্রি ৩৬ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মায় জালে ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার ভোরে জেলে শাহিন হালদারের জালে মাছটি ধরা পড়ে...

০৮ নভেম্বর ২০২২
কেনাকাটা করতে না নেওয়ায় অভিমানে শিশুর আত্মহত্যা

কেনাকাটা করতে না নেওয়ায় অভিমানে শিশুর আত্মহত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে ফুফু ও ফুপাতো বোনের সঙ্গে অভিমান করে গলায় গামছা পেঁচিয়ে রিমন শেখ (১১) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড ভাগলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

০৭ নভেম্বর ২০২২
পন্টুনে ইজিবাইক উঠছেই

পন্টুনে ইজিবাইক উঠছেই

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের পন্টুনে গাড়ি দাঁড়িয়ে থাকার ওপর নিষেধাজ্ঞা থাকলেও মানছে না ব্যাটারিচালিত ইজিবাইক। ফলে ফেরি লোড-আনলোডে বাধাগ্রস্ত হচ্ছে। ভোগান্তিতে পড়তে হচ্ছে অ্যাম্বুলেন্সসহ ফেরিতে থাকা যাত্রীদের।

০৭ নভেম্বর ২০২২
গোয়ালন্দে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ

গোয়ালন্দে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহিন শেখের বিরুদ্ধে অন্যের স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৬ নভেম্বর) দুপুরে শাহিন শেখ ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর স্বামী।

০৭ নভেম্বর ২০২২
গোয়ালন্দে জমি নিয়ে বিরোধে নিহত ১

গোয়ালন্দে জমি নিয়ে বিরোধে নিহত ১

রাজবাড়ীর গোয়ালন্দে জমি নিয়ে বিরোধে জখমের পর মজনু শেখ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় জখম তাঁর ভাই নজরুল শেখও ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। 

০৪ নভেম্বর ২০২২