ছাত্র–জনতার আন্দোলনে গত বছরের ২০ জুলাই পুলিশের গুলিতে ঢাকায় নিহত হন নুর আলম। তখন তাঁর স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। জন্মের দুই মাস আগে বাবাকে হারায় তাঁর ছেলে। স্বামীর মৃত্যুর পর নুর আলমের স্ত্রী খাদিজা বেগম সন্তানকে নিয়ে স্বামীর ভিটেমাটিতে আশ্রয়টুকুও হারান। সদ্য ভূমিষ্ঠ শিশুকে নিয়ে অকূলপাথারে পড়েন তিনি