আয়নাল হোসেন ও তাসনিম মহসিন, ঢাকা
ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরির দায়ে দেশের আট কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। জাতীয় স্বার্থে স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আজ বুধবার এই মামলা করে বলে জানিয়েছেন কমিশনের সদস্য (আইন) নাসরিন বেগম।