
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সকল লেখা

মেঘনার ভাঙনের ঝুঁকিতে বিদ্যুতের টাওয়ার
চলতি বর্ষা মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরসোনারামপুরে মেঘনা নদীর ভাঙন শুরু হয়েছে। গত কয়েক দিনে কয়েকটি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চরে থাকা বিদ্যুতের রিভার ক্রসিং টাওয়ারের ভিটা তলিয়ে গেছে পানিতে।

আশুগঞ্জে বাস চাপায় স্কুল শিক্ষার্থী নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় তাসফিয়া হোসেন রিপা (৮) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের কামাউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির (এপিএসসিএল) নবনির্মিত ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (ইস্ট) থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গত সোমবার সকাল থেকে এই ইউনিটটি সিম্পল সাইকেলে (আংশিক শক্তি) পরীক্ষামূলক উৎপাদনে চেষ্টা শুরু করে কর্তৃপক্ষ। গত বৃহস্পতি

স্কুলের জায়গা উদ্ধারে অবরোধ শিক্ষার্থীদের
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রওশন আরা জলিল বালিকা উচ্চবিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনার কলি স্কুলের জায়গা দখল করে আছেন।

আশুগঞ্জে বালুবোঝাই ট্রাকচাপায় শিশুর মৃত্যু, আহত ২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বালুবোঝাই ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী অন্তর মনি (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আশুগঞ্জের তালশহর-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কের সদর ইউনিয়নের তল্লা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময়...

জ্বরের সিরাপ নয়, প্রেমের জেরে দুই সহোদরের মৃত্যু
জ্বরের সিরাপ খেয়ে নয়, প্রেমের জেরে পরিকল্পিতভাবে দুই শিশু ইয়াছিন খান (৭) ও মোরসালিন খানকে (৫) মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছেন মা লিমা বেগম। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন বিষয়টি নিশ্চিত করেন।

জ্বরের ওষুধ সেবনে ২ শিশু মৃত্যুর ঘটনায় ৩ তদন্ত কমিটি
আশুগঞ্জে দুই সহোদর শিশুর মৃত্যুর ঘটনা খুঁজে বের করার জন্য বিভিন্ন বিভাগ থেকে তিনটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও জেলায় নাপা সিরাপ বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

জ্বরের সিরাপ সেবনে দুই সহোদরের মৃত্যুর অভিযোগ
শিশু দুটির মৃত্যুর খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে সিরাপের বোতল উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

একে একে চলে গেলেন পরিবারের সবাই
আশুগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় বছরের ছেলে জুবায়ের, তার বাবা মকবুল, বড় ছেলে জয় ও রেখার গর্ভে থাকা সন্তানের পর এবার মৃত্যুর কাছে হার মানলেন অগ্নিদগ্ধ রেখা। এই ঘটনায় রেখাসহ মকবুলের পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। এভাবে একের পর এক চলে মারা গেলেন পরিবারের সবাই। এ নিয়ে এলাকায় চলছে শোকের মাতম।

আগুনে পুড়ে শিশুর মৃত্যু, অগ্নিদগ্ধ পরিবারের আরও ৩ জন
আশুগঞ্জে আগুন পুড়ে জুবায়ের (৬) নামে এক শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা এবং বড় ভাইসহ একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী মনে করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

আশুগঞ্জে নির্বাচনের ফলাফল কারচুপির অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল কারচুপির অভিযোগ করেছে আওয়ামী লীগের প্রার্থী মো. সেলিম। গত বৃহস্পতিবার দুপুরে তিনি আড়াইসিধা ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নয়ন কুমার সাহার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

বহিষ্কারেও থেমে নেই বিদ্রোহীরা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে সরগরম হয়ে উঠেছে নির্বাচনের মাঠ। প্রার্থীরা আটঘাট বেঁধে তাঁদের কর্মী-সমর্থকদের নিয়ে মাঠে নেমেছেন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। দিচ্ছেন নানান রকম প্রতিশ্রুতি।

আচরণবিধি লঙ্ঘন ২১ প্রার্থীকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২১ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার আটটি ইউপিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা সভা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে

নির্বাচন সামনে রেখে অস্ত্র উদ্ধার অভিযান
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সব ধরনের অস্ত্র উদ্ধারে নেমেছে পুলিশ। অভিযানে আশুগঞ্জ সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রাম থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়া হলো না তাঁর
মহান বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার খড়িয়ালা
