
আশরাফুল আলম আপন বদরগঞ্জ (রংপুর)
আশরাফুল আলম আপন বদরগঞ্জ (রংপুর)
সকল লেখা

বদরগঞ্জে ভিডব্লিউবি: বিনা মূল্যের চাল পাচ্ছে ধনীরা
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ভিডব্লিউবির সুবিধাভোগীদের তালিকায় ব্যাপক অসংগতি পাওয়া গেছে। কার্ডধারীদের মধ্যে অনেকে রয়েছেন, যাঁরা ধনী বা সচ্ছল পরিবারের। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে, যাঁর নামে কার্ড তিনি নিজেই জানেন না।

ঈদের আগে খোঁড়াখুঁড়ি, কেনাবেচায় ভোগান্তি
রংপুরের বদরগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র হক সাহেবের মোড় থেকে স্টেশন সড়ক এবং শহীদ মিনার থেকে থানা সড়কের এক পাশ দিয়ে ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। ঈদ সামনে রেখে কেনাকাটায় বের হওয়া মানুষজন সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।

চার মাসেও ভাতা ফেরত পাননি ২৭০ প্রতিবন্ধী
রংপুরের পীরগঞ্জে ২৭০ জন প্রতিবন্ধীর ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা আত্মসাতের চেষ্টা চালানো হয়েছিল। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মধ্যে জানাজানি হলে ওই টাকা আত্মসাতে ব্যর্থ হন জড়িত ব্যক্তিরা। তবে ঘটনার চার মাসেও ভাতাভোগীরা টাকা ফেরত পাননি বলে জানা গেছে।

এক ছটাক ধানও সংগ্রহ হয়নি সরকারি গুদামে
রংপুরের বদরগঞ্জে আমন ধান সংগ্রহের সময় শেষ হতে চললেও খাদ্য বিভাগ গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এক ছটাক ধানও সংগ্রহ করতে পারেনি। তবে নির্ধারিত সময়ের মধ্যে চাল ক্রয় শতভাগ অর্জন হবে বলে আশা উপজেলা খাদ্য বিভাগের। বদরগঞ্জ ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলার খাদ্য বিভাগ আমন ৬৮৯...

‘দেশের পরিস্থিতি ভালো না, তাই চাল দেওয়া যাবে না’
রংপুরের বদরগঞ্জে ঘুষের পুরো টাকা না পাওয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আটকে রাখার অভিযোগ উঠেছে। পরিবেশকেরা (ডিলার) বলছেন, গুদাম থেকে চাল তুলতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক টনপ্রতি ২০০ টাকা ঘুষ দাবি করেছেন। ডিলাররা ৫০ টাকা করে দিয়েছেন। কিন্তু পুরো টাকা না পাওয়ায় তিনি নানা অজুহাত দেখিয়ে চাল আটকে রেখেছেন।

বাল্যবিবাহ দমাতে পারেনি রেবা রায়কে
তেরো বছর বয়সে বিয়ে। শ্বশুরবাড়ি থেকে লেখাপড়া বন্ধের দাবি। কথা ছিল, রেবা রায় হারিয়ে যাবেন আর দশজন মেয়ের মতো। কিন্তু রেবা ঠিক ঘুরে দাঁড়িয়েছেন। জীবন সাজিয়েছেন নিজের মতো করে।
