কিশোরী ও তরুণীদের দিয়ে বিভিন্ন মানুষকে বাসায় ডেকে এনে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করতেন রবিউল ইসলাম ওরফে হৃদয় ওরফে আরাভ খান। এ কাজে তাঁকে সহযোগিতা করতেন তাঁর তৎকালীন স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া। আরাভ আলাদা বাসা নিয়ে বিভিন্ন বয়সী মেয়েদের দিয়ে যৌন ব্যবসাও করতেন বলে জবানবন্দিতে বলেছেন তাঁর স্ত্রী।