জরাজীর্ণ আর পরিত্যক্ত এই ভবনটি দেখে বোঝার উপায় নেই এটি একটি উপ-স্বাস্থ্যসেবা কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটির ছাদসহ বিভিন্ন স্থানে খসে পড়েছে পলেস্তারা ফলে সামান্য বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি পড়ে। এ ছাড়া বাইরের ভাঙা দেয়াল আর ভেতরের এমন ভঙ্গুর অবস্থা দেখলে যেকেউই এর ধারেকাছেও যাওয়ার কথা না।