
আব্দুর রাজ্জাক, ঘিওর
আব্দুর রাজ্জাক, ঘিওর
সকল লেখা

বটতলায় নবান্ন উৎসব
হেমন্তের সোনালি সকালে মাঠজুড়ে পাকা ধানের সমারোহ। কাস্তে হাতে ধান কাটছেন কৃষক। তাঁদের সঙ্গে মাঠে নেমেছেন দেশ-বিদেশ থেকে আসা অতিথিরাও। কোথাও চলছে ধানমাড়াই, কোথাও ঢেঁকিতে চাল ভানার ছন্দে কিষানিদের কণ্ঠে গান। নতুন চালের পিঠা-পায়েস, বাউলগান আর গ্রামীণ খেলাধুলায় মুখর উৎসব প্রাঙ্গণ। মাটি, মানুষ ও শিকড়...

তিন নদীর ভাঙনে ১৬ গ্রামের মানুষ আতঙ্কে
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় তিন দিন ধরে বৃদ্ধি পাচ্ছে কালীগঙ্গা, পুরাতন ধলেশ্বরী ও ইছামতী নদীর পানি। অসময়ে পানি বৃদ্ধির ফলে ভাঙন বেড়েছে। ইছামতী নদীর ভাঙনে ২০০ বছরের ঐতিহ্যবাহী ঘিওর হাটের (গরুর হাট) অর্ধেকাংশ বিলীন হয়ে গেছে।

পরিযায়ী পাখির কলরবে মুখর নিলুয়া বিল
শীত এলেই দেশে পরিযায়ী পাখিরা আসে। প্রতিবছরের মতো এবারও মানিকগঞ্জের ঘিওরের নিলুয়া বিলে পরিযায়ী পাখির আগমন ঘটেছে। বিভিন্ন এলাকা থেকে পাখিপ্রেমীরা দল বেঁধে আসছেন পরিযায়ী পাখি দেখতে।

অতিথি পাখিতে মুখরিত ঘিওরের নিলুয়া বিল
শীতকাল এলে নিলুয়া বিল অতিথি পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠে। বিলটির অবস্থান মানিকগঞ্জের দুই উপজেলা ঘিওর এবং দৌলতপুরের ঠিক মাঝখানে। খুব বড় না হলেও বিলটি পাখির কারণে বেশ পরিচিতি লাভ করেছে।

২২ বছর দড়িতে বাঁধা জীবন
ঘিওরে দীর্ঘ ২২ বছর দড়িতে বাঁধা জীবন কাটছে ৩৪ বছরের এক যুবকের। মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম হাবিবুর রহমান হাবু। তিনি ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের পয়লা গ্রামের দিনমজুর মঞ্জুর আলীর ছেলে।

ছয় গ্রামের ভরসা বাঁশের সাঁকো
ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সীমান্তবর্তী ধুলণ্ডী এলাকায় ইছামতীর শাখা নদী। শাখা নদীর পশ্চিম পাশে শিবালয় উপজেলা। দুই পাশে ঘিওর ও শিবালয় উপজেলার ধুলণ্ডী, সাহিলী, চৌবাড়িয়া, কালাচাঁদপুর, ভালকুটিয়া ও বাষ্টিয়া গ্রাম। এই ছয় গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সাঁকো।

স্থবিরতা কাটিয়ে নবোদ্যমে ঘিওরের ঢাকঢোলপাড়া
ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামের মনিদাশপাড়াকে সবাই ঢাক-ঢোল পাড়া হিসেবেই চেনে। করোনায় দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নবোদ্যমে জেগে উঠেছে মুনিদাশপাড়া। এসে গেছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। আর দুর্গাপূজা সামনে রেখে ঢাক, ঢোল, ডুগি, তবলা আর কঙ্গ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।

বন্যা সহিষ্ণু ধানে কৃষকের স্বপ্ন
ঘিওরে পানিতে বন্যা সহিষ্ণু আমন ধান চাষে সফলতা এসেছে কৃষকের। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে উপজেলার কমপক্ষে দুই শতাধিক কৃষক এর সুফল পাবেন। বিলুপ্তপ্রায় কয়েক প্রজাতির ধান চাষে সফল হয়েছে উপজেলার নালী ইউনিয়নের কৃষকেরা।
