
আবুল কাসেম, সাতক্ষীরা
আবুল কাসেম, সাতক্ষীরা
সকল লেখা

সাতক্ষীরায় নদী ও খাল দখলকারী ৩০২ জন চিহ্নিত, শিগগির উচ্ছেদ অভিযান
সাতক্ষীরার ছয়টি নদ-নদী ও অসংখ্য খালের জমি দখলের অভিযোগে ৩০২ জনকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। উচ্ছেদ পরিকল্পনা জাতীয় নদী রক্ষা কমিশনে পাঠানো হয়েছে। তবে উচ্ছেদ অভিযান শুরু করতে অর্থ বরাদ্দের অপেক্ষার কথা জানিয়েছে প্রশাসন।

সাতক্ষীরা-ভেটখালী: বিদ্যুতের খুঁটিতে শ্লথ মহাসড়কের কাজ
বিদ্যুতের খুঁটি সময়মতো না সরানোয় ধীরগতিতে চলছে সাতক্ষীরা সদর থেকে ভেটখালী পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ। এ কারণে দুই ধরনের ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষ। একদিকে নির্মাণকাজে ধীরগতির কারণে তাঁদের যাতায়াতে ভোগান্তি দীর্ঘ হচ্ছে, অন্যদিকে বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রা

সাতক্ষীরা-ভেটখালী সড়ক: কাজে অনিয়ম, পথে ভোগান্তি
সাতক্ষীরা-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য ৬২ কিলোমিটার। ১৭ বছর ধরে এর সংস্কার হয় না। ফলে সড়ক ছিল খানাখন্দ। এই পরিস্থিতিতে দেড় বছর আগে নির্মাণকাজ হাতে নেওয়া হয়। এই কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে মাত্র ৩১ শতাংশ। সংস্কার করতে গিয়ে কোথাও কোথাও কেটে রাখা হয়েছে রাস্তা।

বর্ষায় বেচাকেনায় জমজমাট পাটকেলঘাটার নৌকাপল্লি
বর্ষা মৌসুমে সাতক্ষীরার পাটকেলঘাটার নৌকাপল্লিতে নৌকা বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে। কারিগরদের কাজের ব্যস্ততা, ক্রেতাদের আনাগোনা, দর কষাকষিতে মুখর হয়ে উঠছে এই এলাকা।

সাতক্ষীরার হিমসাগর আম যাচ্ছে ইউরোপের বাজারে
ইউরোপের বাজারে যাচ্ছে সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম। টানা দ্বাদশবারের মতো জেলার আম দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছাতে যাচ্ছে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে। আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়তে থাকায় আমচাষি ও রপ্তানিকারকদের মধ্যে ফিরেছে নতুন আশাবাদ।

সাতক্ষীরা: বেড়িবাঁধের ৪০ স্থানে তীব্র ভাঙন, ঝুঁকি
সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলায় নদ-নদীর তীরবর্তী বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এসব স্থানে অনেক আগে থেকেই বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি বিলীন হয়ে গেছে নদ-নদীতে। বর্তমানে বেড়িবাঁধের অন্তত ৪০টি স্থান ঝুঁকিতে রয়েছে।

ঈদকে ঘিরে প্রস্তুত সাতক্ষীরার পর্যটনকেন্দ্রগুলো
রূপসী ম্যানগ্রোভের তত্ত্বাবধায়ক আরিফুল ইসলাম বলেন, এখানে সেলফি পয়েন্ট, শিশু কর্নার ও নাগরদোলা রয়েছে। এ ছাড়া ইছামতী নদীতে নৌকা ভ্রমণের ব্যবস্থাও আছে। নদীর ওপারেই ভারতের বিভিন্ন এলাকা দেখা যায়। পর্যটকদের আকর্ষণে কেব্ল কার ও দোলনা নৌকাও রাখা হয়েছে। প্রায় ১৫০ বিঘা জমিতে গড়ে ওঠা পর্যটনকেন্দ্রটি...

জনবলসংকটে অচল আট কোটি টাকার মৎস্য ল্যাব
সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে
সাতক্ষীরার বহুল প্রতীক্ষিত রেললাইনের নির্মাণকাজ এগোচ্ছে কচ্ছপগতিতে। এক যুগ আগে সম্ভাব্যতা যাচাইয়ের পর গেল মাসে যশোরের নাভারণ থেকে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের ডিপিপি প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ভোটের মাঠে: সাতক্ষীরায় ভিন্ন চিত্র বিএনপি-জামায়াতে
ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও সাতক্ষীরার চারটি আসনে জমজমাট প্রচার চলছে। বড় দুই দল ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থিতা নিয়ে জামায়াতের কোন্দল না থাকায় তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে দলটি। তবে ভিন্ন চিত্র বিএনপিতে; গত ৩ নভেম্বর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর দুটি আসনে অসন্তোষ...

‘পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা
জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব আলী নূর খান বাবুল বলেন, ‘পাশের দুটি জেলা যশোর ও খুলনা। সেখানে কী নেই? অথচ আমরা বিপুল পরিমাণ রাজস্ব সরকারকে দিলেও আমাদের এখানে কোনো উন্নয়ন নেই। একটি বিশ্ববিদ্যালয় ও রেললাইন নির্মাণের কথা শুধু শুনেই থাকি। বাস্তবে আমরা দেখে যেতে পারব বলে মনে হয় না।’

বাগদার বিকল্প সম্ভাবনা সফটশেল কাঁকড়ায়
সাতক্ষীরার উপকূল এখন সফটশেল কাঁকড়ার চাষে সরব। বছরজুড়ে বাড়ছে কাঁকড়া চাষ এবং রপ্তানি হচ্ছে বিদেশে। অল্প জমিতে স্বল্প বিনিয়োগে লাভবান হওয়া যায় বলে প্রান্তিক চাষিদের মধ্যে এ খাতের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। মূলত বাগদা চিংড়ি চাষে ঘন ঘন ক্ষতির মুখে পড়ে অনেকেই এখন কাঁকড়ার ঘেরে ঝুঁকছেন।

নষ্ট হচ্ছে সুন্দরবনে জব্দ হাজারো নৌকা-ট্রলার
অযত্ন আর অবহেলায় নষ্ট হতে চলেছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জব্দ হওয়া কয়েক হাজার নৌকা ও ট্রলার। এসব নৌযান রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ফলে একদিকে যেমন কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে ব্যাপক ক্ষতির মুখে নৌযানের মালিকেরা।

সুন্দরবনে ফের তৎপর দস্যুরা, ভয়ে পেশা বদল বনজীবীদের
নজরদারির অভাবে সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। বনের ২০টি পয়েন্টে বেপরোয়া ১০টি বাহিনী। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে এই বাহিনীর সদস্যরা লাখ লাখ টাকা আদায় করছে। মুক্তিপণ ছাড়া মিলছে না কারও মুক্তি। চলে নির্যাতনও। আতঙ্কিত বনজীবীদের অনেকেই ভয়ে পেশা বদলাচ্ছেন। এই পরিস্থিতিতে জনবল ও অস্ত্র সংকটের

এখনো কাঁদেন সাতক্ষীরার ‘জুলাই শহীদ’ পরিবারের সদস্যরা
২০২৫ সালের ১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরূপ মন্তব্যের পর সারাদেশে যে ছাত্রআন্দোলন গড়ে ওঠে, তার ঢেউ লাগে সাতক্ষীরাতেও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের হুমকি-ধামকি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল করতেন।

মানবতার নিঃস্বার্থ সেবায় পরিতোষ
কৃষ্ণনগর বাজারের ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন, ‘আমি ৩০ বছর ধরে পরিতোষ কাকার কাছে চুল কাটি। উনার চুল কাটার সুনাম আছে। কখনো দেখিনি কারো কাছে উনি টাকা চেয়েছেন। টাকা দিলেও কাটে, না দিলেও কাটে। প্রবীন মানুষ। উনার কাছ থেকে চুল কাটা শিখে দেশের বিভিন্ন জায়গায় অনেকে সেলুন দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।’
