
আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ
আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ
সকল লেখা

বন্যায় ৯৯ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত
কোম্পানীগঞ্জে বন্যায় কৃষি, শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগ খাতে প্রায় ১০৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে প্রায় ৯৯ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে ১৭১ হেক্টর জমির ফসল। ভেসে গেছে ১১৫টি পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো। ভেঙে গেছে পাথারচাউলি হাওরসহ কয়েক

নতুন সম্ভাবনা হাইটেক পার্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক ঘিরে নতুন দিনের সম্ভাবনা দেখছেন সিলেটের মানুষ। কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি এলাকায় গড়ে উঠেছে সিলেটবাসীর স্বপ্নের হাইটেক পার্ক। পূরণ হতে চলেছে জেলার মানুষের স্বপ্ন।

দুঃখ যখন খরস্রোতা ধলাই
কোম্পানীগঞ্জ উপজেলার খরস্রোতা নদী ধলাই। নদীতে সেতু না থাকায় পূর্ব ও উত্তর রনিখাই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষকে নৌকায় পারাপার হতে হয়। নদীমাতৃক বাংলাদেশে ধলাই নদী যেন এই দুই ইউনিয়নের মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নাব্যসংকটে নৌ চলাচল ব্যাহত
কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদী ধলাই। ভারতের মেঘালয় রাজ্য থেকে এসেছে এ নদী। স্বচ্ছ নীল জলের এ নদীর উৎসমুখে রয়েছে সাদা পাথর। এর ওপর দিয়ে প্রবাহিত ঝরনাধারা। দূরে মেঘালয় পাহাড়ের ওপর মেঘের আলিঙ্গন। প্রকৃতির এমন রূপ দেখতেই প্রতিদিন হাজারো পর্যটক আসেন এখানে।

সোনালি শিষে দুলছে স্বপ্ন
কোম্পানীগঞ্জ উপজেলার মাঠে মাঠে দুলছে সোনালি ধানের শিষ। কাঙ্ক্ষিত ফলনের আশায় কৃষকের চোখে-মুখে দেখা দিয়েছে খুশির ঝিলিক। ইতিমধ্যে নতুন ধান কাটার প্রস্তুতি নিতে শুরু করেছেন কৃষকেরা। বিভিন্ন বাড়ির সামনে ধান সেদ্ধ করা ও শুকানোর জন্য জায়গা তৈরি করছেন নারীরা।

বিলুপ্তির পথে পান্ডুয়া দুর্গ
কোম্পানীগঞ্জে আড়াই শ বছর আগে তৈরি হয় পান্ডুয়া দুর্গ। ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া গ্রামে সবুজ-শ্যামল পরিবেশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই দুর্গ। দৃষ্টিনন্দন এই দুর্গটি সংস্কারের অভাবে এখন বিলুপ্তির পথে। তাই দুর্গটি সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।
