Ajker Patrika
Add

আবদুল মান্নান, মানিকছড়ি (খাগড়াছড়ি)

আবদুল মান্নান, মানিকছড়ি (খাগড়াছড়ি)

সকল লেখা
ঘাসে বড়, চাহিদায় সেরা—পাহাড়ি গরুতে প্রাণ ফিরেছে কোরবানির হাটে

ঘাসে বড়, চাহিদায় সেরা—পাহাড়ি গরুতে প্রাণ ফিরেছে কোরবানির হাটে

উপজেলার ছোট-বড় মিলে প্রায় ৫০টি খামার এবং ১৫০-১৭০টি পরিবারে কোরবানির জন্য প্রায় তিন হাজার গরু-ছাগল প্রস্তুত করা হয়েছে। এসব পশুকে ৭০ শতাংশ সবুজ ঘাস ও খড় এবং ৩০ শতাংশ খৈল-ভুসি খাইয়ে মোটাতাজা করা হয়েছে। ফলে এ গরুগুলোর মাংস তুলনামূলকভাবে সুস্বাদু এবং চর্বিমুক্ত বলে দাবি করছেন খামারিরা।

২৯ মে ২০২৫
তামাক ছেড়ে সবজিতে ফিরছেন কৃষকেরা

তামাক ছেড়ে সবজিতে ফিরছেন কৃষকেরা

তামাক চাষে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়া অঞ্চল হালদার চরে এখন চাষ হচ্ছে বিভিন্ন শাকসবজি। এতে জীববৈচিত্র্যে ফিরে এসেছে সজীবতা। কৃষিজীবীরা পেয়েছেন স্বাস্থ্যকর চাষাবাদের উপায়।

১০ ডিসেম্বর ২০২৪
পর্যটকহীন সুনসান খাগড়াছড়ি-সাজেক

পর্যটকহীন সুনসান খাগড়াছড়ি-সাজেক

আকাশ ছুঁই ছুঁই পাহাড়। পাহাড়জুড়ে ঘন জঙ্গল। অপরূপ সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পটের ছড়াছড়ি খাগড়াছড়ি। আর মেঘের ছোঁয়ায় শরীর ও মনজুড়ানো মেঘকন্যায় পরিণত হওয়া রাঙামাটির সাজেক। বছরের প্রায় সময় সরগরম থাকা এই দুই পর্যটন এলাকা এক সপ্তাহ ধরে সুনসান।

২৮ জুলাই ২০২৪
প্রাকৃতিক উপাদানে বড় হচ্ছে পাহাড়ের ষাঁড়

প্রাকৃতিক উপাদানে বড় হচ্ছে পাহাড়ের ষাঁড়

এক মাসের কম সময় আছে ঈদুল আজহার। এই ঈদের প্রধান অনুষঙ্গ পশু কোরবানি। আর আসন্ন ঈদে বিক্রির জন্য খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রাকৃতিক উপায়ে পালন করা হচ্ছে গরু-ছাগল। পাহাড়ের এসব প্রাণীর মাংস সুস্বাদু হওয়ায় চাহিদাও বেশি। তাই খামারিরা লাভবান হবেন বলেই আশা করছেন।

২২ মে ২০২৪
পাহাড়ে আশা জাগাচ্ছে গম

পাহাড়ে আশা জাগাচ্ছে গম

খাগড়াছড়ি পার্বত্য জেলায় গম চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখছেন কৃষিবিদেরা। পরীক্ষামূলকভাবে গম চাষে তারই প্রমাণ পেয়েছেন তাঁরা। এই অঞ্চলের আবহাওয়া ও মাটি গম উৎপাদনেও সহনশীল বলে পরীক্ষামূলক উৎপাদনেই ভালো ফলন মিলেছে।

০১ এপ্রিল ২০২৪
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের পাশের দুই শতাধিক গাছ সাবাড়

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের পাশের দুই শতাধিক গাছ সাবাড়

খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের দুই পাশের মূল্যবান গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। সাম্প্রতিক সময়ে হরতাল ও অবরোধে এসব গাছ কেটে সড়ক অবরোধ করাসহ স্থানীয়দের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ উঠেছে।

৩০ ডিসেম্বর ২০২৩
রোমাঞ্চের ডাক মানিকছড়িতে

রোমাঞ্চের ডাক মানিকছড়িতে

মাটিতে না নেমে গাছ থেকে গাছে যেতে চান কিংবা স্টেইনলেস স্টিলের রশিতে ঝুলে এ গাছ থেকে সে গাছে? কিংবা কায়াকিং করতে চান কাকচক্ষু কালো জলের হ্রদে? কোথাও ঘুরতে গিয়ে যাঁরা এমন রোমাঞ্চ পেতে চান, তাঁদের জন্য তৈরি আছে খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি পার্ক।

০২ নভেম্বর ২০২৩
মানিকছড়িতে দাম চড়া গরুর, কমার অপেক্ষায় হাট থেকে খালি হাতে ফিরছেন ক্রেতা

মানিকছড়িতে দাম চড়া গরুর, কমার অপেক্ষায় হাট থেকে খালি হাতে ফিরছেন ক্রেতা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গরুর হাটে এবার গরুর দাম চড়া। পাহাড়ি গরু কিনতে আসা অনেক ক্রেতাই তাই দাম কমার আশায় খালি হাতে ফিরে যাচ্ছেন। এদিকে সামনের দিনগুলোতে বেচাকেনা জমে ওঠার আশা করছেন বিক্রেতারা।

২৪ জুন ২০২৩
স্মৃতিবিজড়িত মং রাজবাড়ি

স্মৃতিবিজড়িত মং রাজবাড়ি

পার্বত্য চট্টগ্রামে মং সার্কেল বা মং রাজার শাসনামলের ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত খাগড়াছড়ির মানিকছড়ি মং রাজবাড়ি। পার্বত্য চট্টগ্রামের মং সার্কেলের ইতিহাস অনেক পুরোনো।

০১ জুন ২০২৩
আগাম আমের মুকুলে ছেয়ে গেছে পাহাড়ের গা

আগাম আমের মুকুলে ছেয়ে গেছে পাহাড়ের গা

প্রকৃতিতে এখনো ফাল্গুন আসেনি। কিন্তু এরই মধ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার আম বাগানগুলোর গাছে গাছে ফুটেছে মুকুল। চারদিকে ছড়িয়ে পড়েছে এই মুকুলের ঘ্রাণ। বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। আর এই মিষ্টি গন্ধ মানুষের মনকে বিমোহিত করে শোনাচ্ছে মধুমাসের আগমনী বার্তা।

০৬ ফেব্রুয়ারি ২০২৩
অধিকাংশ হাজিরা যন্ত্রই অচল

অধিকাংশ হাজিরা যন্ত্রই অচল

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার প্রায় অর্ধশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বয়োমেট্রিক শিক্ষক হাজিরা যন্ত্র সরবরাহ করা হয়। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শেষে পুরোদমে শ্রেণি কার্যক্রম শুরুর আগেই এক-তৃতীয়াংশ মেশিন অকেজো হয়ে গেছে।

৩১ মার্চ ২০২২
হালদার উজানে বালু উত্তোলন

হালদার উজানে বালু উত্তোলন

এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। হালদার উজানে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গলা গোরখানা ও হালদার উপশাখা ডলু খাল, তুলাবিল খালে বালুমহাল ইজারা দিয়েছে প্রশাসন। সরকারের এই উদ্যোগে উদ্বেগ জানিয়েছেন হালদা গবেষকেরা।

২৫ মার্চ ২০২২
গর্ভকালীন সেবায় অনাগ্রহ

গর্ভকালীন সেবায় অনাগ্রহ

খাগড়াছড়ির মানিকছড়ির মারমা জনগোষ্ঠীর অনেক পরিবার এখনো গর্ভকালীন করণীয় ও জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে উদাসীন। উপজেলার সদর ইউনিয়নের দুটি পাড়ার শতাধিক পরিবারে নারী, কিশোরীরা এই সেবা নিচ্ছেন না। একই সঙ্গে ‘সম্প্রসারিত টিকাদান কর্মসূচি’ (ইপিআই) থেকে পিছিয়ে রয়েছে পাড়ার শিশুরা।

১৩ মার্চ ২০২২
শীতে ঝাড়ুফুলে বাড়তি আয়

শীতে ঝাড়ুফুলে বাড়তি আয়

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকায় শীত মৌসুমে বুনো ‘ঝাড়ু ফুল’ বিক্রি করে বাড়তি আয় করছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সদস্যরা। শীতে এসব ঝাড়ু ফুল বিক্রি করে বাড়তি আয়ে সংসারের ব্যয় মেটাচ্ছেন তাঁরা।

১২ ফেব্রুয়ারি ২০২২
হ্যাটট্রিক জয়ের স্বপ্ন তাঁদের

হ্যাটট্রিক জয়ের স্বপ্ন তাঁদের

খাগড়াছড়ির মানিকছড়িতে টানা তৃতীয়বারও জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন উপজেলার ৩ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ জন সদস্য। এ জন্য মনোনয়নপত্র জমাও দিয়েছেন তাঁরা। আগামী ৭ ডিসেম্বর প্রতীকের বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারে নামবেন বলে তাঁরা জানিয়েছন। এতে হ্যাটট্রিক (তৃতীয় মেয়াদে) জয়ের স্বপ্ন দেখছেন তাঁরা।

০৪ ডিসেম্বর ২০২১
পরীক্ষা দিতে পারেনি ১৬ জন

পরীক্ষা দিতে পারেনি ১৬ জন

খাগড়াছড়ির মানিকছড়িতে একটি দাখিল মাদ্রাসার সুপারের প্রতারণায় ১৬ পরীক্ষার্থী শিক্ষাজীবন হুমকিতে পড়েছে। পরীক্ষার দিন শিক্ষার্থীদের কেন্দ্রে না নিয়ে অটোপাসের প্রতিশ্রুতিতে বাড়ি পাঠিয়ে লাপাত্তা হয়েছেন ওই শিক্ষক। এর আগে নিজের বাসায় বসিয়ে ভুয়া রেজিস্ট্রেশন ও অ্যাডমিট কার্ড ধরিয়ে দেন তিনি।

২১ নভেম্বর ২০২১