আনোয়ার সাদাৎ ইমরান, টাঙ্গাইল
মাসুদ রানা ছাত্রত্ব হারিয়েছেন বহু আগেই। বিআরডিবির চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তারপরও দেলদুয়ার উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি পদে বহাল তিনি।