
আকাশ আহমেদ, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)
আকাশ আহমেদ, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)
সকল লেখা

এক সপ্তাহে ৪২ প্রাথমিক শিক্ষকের করোনা শনাক্ত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত এক সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ শিক্ষকের করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ১০ শিক্ষকের করোনা শনাক্ত হয়েছে। এতে শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৫ পাটকল বেসরকারি খাতে হস্তান্তরের চুক্তি পেছাল
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উৎপাদন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান কেএফডি জুট মিলসসহ দেশের পাঁচটি পাটকলকে বেসরকারি খাতে হস্তান্তরের চুক্তি সম্পাদনের কথা ছিল আজ বৃহস্পতিবার। তবে বিজেএমসি চেয়ারম্যানের অসুস্থতার কারণে সেই চুক্তি স্বাক্ষরের তারিখ পিছিয়েছে।

স্বাবলম্বী ১০ হাজার ভূমিহীন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একখণ্ড জমি নেই, এমন পরিবারের সংখ্যা ২০ হাজারের বেশি। এসব পরিবার কোনো-না কোনোভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত। অনেক পরিবার বর্গা নিয়ে জমি চাষ করে। আবার অনেকে পতিত জমি কিংবা রাস্তার ধারে চাষ করে।

বেসরকারি খাতে যাচ্ছে ৪ জুট মিল
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কেএফডি জুট মিলস বেসরকারি প্রতিষ্ঠানের হাতে চলে যাচ্ছে। এ ব্যাপারে দরপত্র যাচাই শেষে ইজারা দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। কেএফডি ছাড়াও দেশের আরও তিনটি জুট মিলসকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করা হবে। এর মধ্যে চট্টগ্রামের সীতাকুণ

ঝুঁকিপূর্ণ ভূমি অফিস ভবন, জনবল সংকট
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের কাজ চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। প্রায় সব দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। বৃষ্টি সময় বসার জায়গা থাকে না। ভিজে নষ্ট হয় গুরুত্বপূর্ণ নথিপত্র। রয়েছে জনবল সংকট। এতে সেবাগ্রহীতাদের পোহাতে হয় চরম ভোগান্তি।

শ্রমের হাটে অভাবী মানুষ
নেত্রকোনা জেলার বাসিন্দা রহমত খাঁ (৬৫)। নদীতে বিলীন হয়ে গেছে তাঁর বসতবাড়ি। কোনো আয়রোজগার নেই। তাই পরিবারের সদস্যদের আত্মীয়ের বাসায় রেখে কাজের সন্ধানে ছুটে এসেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বৃহত্তম বাজার রোয়াজার হাটে

শ্রম বেচতে মানুষের হাট
শত শত দিনমজুরের সমাগমে অনেকেরই মনে হবে যেন মানুষের জটলা। কাছে গেলেই দেখা যাবে দিনমজুরদের কাঁধে কাপড়-চোপড়ের ব্যাগ। এসব দরিদ্র মানুষ এখানে আসেন শ্রম বিক্রি করতে। তাঁরা অভাবের তাড়নায় শ্রম বিক্রির জন্য সোমবার ও শুক্রবার উপজেলা পৌরসভার রোয়াজার হাটে এবং শনিবার ও মঙ্গলবার পোমরা ইউনিয়নের শান্তির হাটে জড়ো হন

‘সুড়ঙ্গঢালা’য় সেতুবন্ধ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড়ের ভেতরের প্রাকৃতিক সুড়ঙ্গপথ দুই এলাকার মানুষের মাঝে সেতুবন্ধ গড়ে দিয়েছে। উপজেলার পোমরা ইউনিয়নের পশ্চিম পোমরা এলাকায় অবস্থান এই সুড়ঙ্গটির, যা স্থানীয়ভাবে ‘সুরঙ্গঢালা’ নামে পরিচিত।

সুড়ঙ্গপথ হাজারো মানুষের সেতুবন্ধন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের পশ্চিম পোমরা এলাকায় পাহাড়ের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ পথ দুটি এলাকার মানুষের মাঝে তৈরি করেছে সেতুবন্ধন। দুই পাহাড়ের মাঝের এই সরুপথ দিয়ে সুদীর্ঘকাল ধরে চলাচল করছেন চারটি গ্রামের কয়েক হাজার মানুষ। স্থানীয়দের কাছে সরুপথটি সুড়ঙ্গঢালা নামে পরিচিত।

‘অ বাজি ইবা কী রাস্তা?’
‘অ বাজি, ইবা কী রাস্তা। জান তো বাইর অই যাইরগুই। এই রাস্তা ঠিক গড়িবার কোন মানুষ-জন নাই এই এলাকাত?’ (বাপরে, এটা কী রাস্তা। জান তো বের হয়ে যাচ্ছে। এই রাস্তা ঠিক করার কোন মানুষ-জন নেই এই এলাকায়?) প্রশ্নটি ৭০ বছর বয়সী বৃদ্ধ আমিনুল হকের। তিনি

‘আমি তীব্র যন্ত্রণা ছাড়া কিছুই অনুভব করতে পারছিলাম না’
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তথ্যমন্ত্রী ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হাছান মাহমুদ। এখনও শরীরে তিনি বয়ে বেড়াচ্ছেন ৪০টি গ্রেনেডের স্প্রিন্টার। গ্রেনেডের ক্ষত ও সেদিনের দুঃসহ কষ্টের দিনগুলো তিনি এক মুহূর্তের জন্য ভুলতে পারেন না।

বইয়ের আলোয় কাটবে আঁধার
করোনার এই মহামারি মানুষকে ঘরবন্দী করে ফেলেছে। কঠোর লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোতে পারছেন না। ঘরে বসে বসে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছেন কিশোর-যুবারা। নেট দুনিয়ার ভালো দিকগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাঁরা আসক্ত হয়ে পড়ছেন বিপজ্জনক অনলাইন গেম আর অশ্লীল অ্যাপে। লেখাপড়া শিকেয় উঠেছে। সন্তানদের ভব
