রঙিন পোশাকের বর্ণিলতায় মানুষ খুঁজে পায় সৌন্দর্য, প্রকাশ করে নিজের রুচি ও ব্যক্তিত্ব। সময়ের সঙ্গে বদলে যাওয়া ফ্যাশন মানুষের জীবনযাত্রায় যোগ করে নতুনত্ব ও বৈচিত্র্য। কিন্তু পোশাকের বাহ্যিক সৌন্দর্যের পেছনে যে প্রকৃতির অদৃশ্য মূল্য দিতে হচ্ছে, তা অনেক সময় আমাদের মনোযোগের আড়ালেই থেকে যায়।