একদা এক স্বৈরাচারীর এমন ছিল অত্যাচার,
অর্থে কিনে করতে হত খাবার জলের ব্যবহার।
কলসপ্রতি এক আনা দাম, ঝরত প্রজার চোখের জল,
ব্যথার চোটে বলত সবাই, হয় যেন তার নরক ফল!
মর্ম তখন বুঝল রাজা, পড়ল যখন অসুখে,
মুখে বলে, যমযাতনা সইতে হবে এই বুকে।
ছেলেকে বসায় সিংহাসনে, মরার সময় কয় ডেকে,
স্বর্গ যেন তোর গুণে পাই, আমার যত পাপ ছেঁকে!
নতুন রাজার ঘুম উবে যায়, সমাধান পায় ভোররাতে,
জলের দাম দুই আনা করে, সঙ্গে বেতের বাড়ি!
প্রজারা কয়, এ কোন দস্যু, আগেই তো ছিলাম ভালো,
মৃত রাজার স্বর্গ জুটুক, ছেলের জীবন হোক কালো!

শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মায়ের কবরে আমীরুল ইসলামকে দাফন করা হয়। এর আগে আজ শুক্রবার আসর নামাজের পর মিরপুরের গোলারটেক ঈদগাহ্ মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
৩ দিন আগে
বাংলাদেশের সমসাময়িক চারজন আলোচিত চলচ্চিত্র নির্মাতার তত্ত্বাবধানে চারটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১১, ১২, ১৩ ও ২৮ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হবে।
৭ দিন আগে
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী জাদু প্রশিক্ষণ কর্মশালা ও জাদুসন্ধ্যা। আগামীকাল শনিবার সন্ধ্যায় দেশের জাদুশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে উঠবে একাডেমির জাতীয় নাট্যশালা। এই আয়োজনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর প্রধান অতিথি থাক
১০ দিন আগে
কৈশোরে রাঢ় বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ লেটোগানের দলে ভিড়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। লেটোদলের জীবন ছিল ভবিষ্যতের খ্যাতিমান কবি নজরুলের সৃজনশীলতার অন্যতম দীক্ষার জায়গা। নজরুল বর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমির নৃত্যকলা মিলনায়তনে সেই লেটোগানের আসর বসেছিল আজ বৃহস্পতিবার...
১১ দিন আগে