বিচ্ছেদই যেন হল মঙ্গল। নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কে ইতি টানার পরই যেন ভাগ্য চাকা ঘুরল দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। একের পর এক সুখবর দিয়েই চলেছেন এই অভিনেত্রী। দক্ষিণী ছবি থেকে বলিউডে নাম কুড়ালেন, এবার দেশের মাটিতে নয়, হলিউডের প্রস্তাব পেয়ে খবরের শিরোনামে সামান্থা। এই ছবিতে সমকামী চরিত্রে অভিনয় করছেন তিনি।
ছবির নাম ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’। এই ছবিতে এক তামিল সমকামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সামান্থাকে। তিনিই আবার একটি প্রাইভেট গোয়েন্দা বিভাগের কর্মকর্তা।

২০২১ সালে ক্যারিয়ারে নতুন ঝড় ওঠে সামান্থার। যদিও ব্যক্তিগত জীবন ভালো যায়নি এই বছর। এক চুড়ান্ত সিদ্ধান্ত তাঁকে নিতে হয়, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। কিন্তু বিচ্ছেদের পরপরই এক সঙ্গে একাধিক ভালো দক্ষিণী ছবির প্রস্তাব আসে তাঁর কাছে। পাইপলাইনে রয়েছে সেই সকল ছবি। একে একে ছবির কাজ শেষ করছেন সামান্থা। এরই মাঝে প্রকাশ পায় তার হলিউডি ছবির খবর। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই সংবাদ সামনে আনেন।
তিনি জানান, ‘একটা সম্পূর্ণ নতুন পৃথিবী। এই প্রজেক্টের অংশ হতে পেরে আমি উৎসাহিত।’ ফিলিপ জনকে ধন্যবাদ জানান তিনি তাঁকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে বলে।

এই ছবি একটি উপন্যাস থেকে নেওয়া, যা ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ নামেই লেখা। সামান্থা, যে নিজের বাবাকে খুঁজে বেড়াচ্ছে, এমনই একটি চরিত্র, তাঁর পেশা তাঁকে সাহায্য করবে এই কাজে, ছবিতে ২৭ বছরের এক মেয়ের চরিত্রে অভিনয় করবেন সামান্থা। তিনি জানান, এই ছবির মাধ্যমে বিশ্ব ছবির দরজা তাঁর কাছে খুলে গেল। এক সাক্ষাৎকারে এই নিয়ে সামান্থা আরও জানান, ফিলিপ জনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি বেশ উচ্ছ্বসিত। তাঁর কাজ বহু বছর ধরেই সামান্থা লক্ষ্য করেন।
এই ছবির কথা ফাইনাল হয়েছে। তবে এর শুটিং এখনই শুরু হচ্ছে না। বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে। ২০২২ সালের আগস্টে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
২১ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১ দিন আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১ দিন আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১ দিন আগে