
দারিদ্র্য, সহিংসতা এবং মহামারির প্রথম শিকার হয় নারী ও মেয়ে শিশু বলে উল্লেখ করেছেন বক্তারা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আর্টিকেল নাইনটিন ‘জেন্ডার সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে।
জেন্ডারভিত্তিক সহিংসতা এবং নারীর প্রতি পদ্ধতিগত সহিংসতাবিষয়ক বিশেষজ্ঞ, ঢাকা ও ঢাকার বাইরের সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও অধিকারকর্মীরা এতে অংশ নেন। সরকারিভাবে এ বছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) প্রতিপাদ্য করা হয়েছে, ‘নারী নির্যাতন বন্ধ করি; কমলা রঙের বিশ্ব গড়ি’।
আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন,‘জেন্ডার সহিংসতার ঘটনা রিপোর্টিংয়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে। এ জন্য রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত সাংবাদিকদের জেন্ডার সংবেদনশীল ভাষার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণও প্রয়োজন।’
দক্ষিণ এশীয় নারীবাদী অধিকারকর্মীদের নেটওয়ার্ক ‘সাংগাতের’ কোর গ্রুপ মেম্বার ফওজিয়া খোন্দকার ইভাফওজিয়া খোন্দকার ইভা বলেন, ‘পুরুষতন্ত্র নারীর শত্রু, পুরুষ নন। পুরুষতান্ত্রিক ধ্যানধারণার কারণে দারিদ্র্য, সহিংসতা এবং মহামারির প্রথম শিকার হয় নারী ও মেয়ে শিশু। এই ধারা ভেঙে দিতে সবাইকে, বিশেষত গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।’ চলচ্চিত্রনির্মাতা অপরাজিতা সংগীতা বলেন, ‘নাটক-সিনেমায় ট্রান্সজেন্ডার চরিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন বন্ধ করতে হবে। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্নিগ্ধা রেজওয়ানাও বক্তৃতা করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫