‘এইজ ক্যাননট উইদার হার’-এর সরল বাংলা করা যেতে পারে ‘বয়স তাঁকে বিবর্ণ করতে পারেনি।’ সর্বকালের সেরা রূপসীদের একজন রানি ক্লিওপেট্রাকে উদ্দেশ্য করে লিখেছিলেন শেক্সপিয়ার। কিন্তু দুঃখের বিষয়, খোঁপায় লাল জবা ফুল গোঁজা সাঁওতাল মেয়ের সৌন্দর্য দেখেননি শেক্সপিয়ার। দেখলে হয়তো আরও একটা বিখ্যাত কোটেশন পেত বিশ্ববাসী।
যাই হোক, বলছি ‘সাঁওতাল মেয়ে’ নামে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মটির কথা। অনেকেই তা দেখেছেন। নিশ্চয়ই খেয়াল করেছেন, খোঁপায় গোঁজা একটি লাল জবা ফুল কীভাবে পুরো চিত্রকর্মের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এ মাস্টারপিস দেখলে ঘুরেফিরে খোঁপার বাম দিকে লাল জবায় চোখ আটকে যায়। মনে হতেই পারে, এটি শিল্পীর কল্পনার ফসল। কিন্তু না, ত্বক ভালো রাখতে, ছোটখাটো অসুখ সারাতে কিংবা চুলের যত্নে জবা ফুলের ব্যবহার আমাদের এ অঞ্চলে অনেক প্রাচীন ঘটনা।
ভেষজ গুণে ভরপুর জবা ফুল। এখন কিছুটা কম হলেও একসময় বাগানের আবশ্যকীয় ফুলগাছের মধ্যে জবা ছিল উল্লেখযোগ্য।
জবার উপকারিতা
• চুল লম্বা করে
• টাক প্রতিরোধ করে
• খুশকি দূর করে
• চুল মসৃণ ও রেশমি করে
• সময়ের আগেই চুল পেকে যাওয়া রোধ করে
দই ও জবা ফুলের মিশ্রণ
উপাদান
• একটি জবা ফুল
• ৪-৫টি জবা ফুলের পাতা
• ৪-৫ টেবিল চামচ দই
প্রক্রিয়া
পাতা ও ফুল বেটে পেস্ট বানাতে হবে। এর সঙ্গে দই যোগ করতে হবে। চুলে ও চুলের গোড়ায় লাগিয়ে রাখতে হবে ঘণ্টাখানেক। এরপর হালকা গরম পানিতে চুল ধুয়ে নিতে হবে। মিশ্রণটি সপ্তাহে দুবার ব্যবহার করা যাবে।
আমলকী ও জবা ফুলের মিশ্রণ
উপাদান
• ২-৩ টেবিল চামচ জবা ফুল ও পাতার পেস্ট
• ৯ টেবিল চামচ আমলকীর পাউডার ও পানি
প্রক্রিয়া
জবা ফুল ও পাতার পেস্ট আমলকীর পাউডারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে পানি যোগ করতে হবে। চুলে ও চুলের গোড়ায় লাগিয়ে ৪৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। মিশ্রণটি সপ্তাহে দুবার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
আদা ও জবা ফুলের মিশ্রণ
উপাদান
• ২-৩ টেবিল চামচ আদার রস
• ২-৩টি জবা ফুলের পেস্ট
প্রক্রিয়া
উপাদান দুটি একটি পাত্রে নিয়ে ভালোমতো মেশাতে হবে। তারপর চুলে লাগিয়ে ২৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। মিশ্রণটি সপ্তাহে দুবার ব্যবহার করাই যথেষ্ট।
মেঘ আর কাশফুল তো আছেই; খাবারের ঘ্রাণও জানান দেয়, শরৎ এসেছে। শহরে থাকুন আর গ্রামে, এই ঋতুতে নাকে লাগবে জ্বাল দেওয়া তালের রসের ঘ্রাণ। শরৎ এসেছে মানে তালের বড়া, পায়েস, পিঠা বা ক্ষীরের কথা মনে হবে কোনো উসকানি ছাড়াই।
৫ ঘণ্টা আগে
ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় সেদ্ধ ডিম প্রায় সবার পছন্দ। অনেকে সকালের তাড়াহুড়োয় সময় বাঁচাতে একসঙ্গে বেশ কয়েকটি ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেন। সাধারণ কাঁচা ডিমের চেয়ে সেদ্ধ ডিম দ্রুত পচনশীল। কারণ, সেদ্ধ করার ফলে ডিমের খোসার ভেতরের প্রাকৃতিক সুরক্ষা কবচ নষ্ট হয়ে যায়।
৬ ঘণ্টা আগে
ভাদ্রের তালপাকা গরমে নাজেহাল? তাহলে তাল দিয়েই তৈরি করে নিন প্রাণজুড়ানো দুই পদ, একেবারে ঠান্ডা ঠান্ডা। আপনাদের জন্য তালের এ দুটি খাবারের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ ঘণ্টা আগে
আধুনিক ব্যস্ত জীবনে ফ্রিজ অন্যতম বড় ভরসা। সপ্তাহের বাজার সংরক্ষণ থেকে শুরু করে বেঁচে যাওয়া খাবার ভালো রাখতে ফ্রিজের জুড়ি নেই। তবে নিয়মিত ব্যবহারের ফলে ফ্রিজে প্রায়ই একধরনের গুমোট গন্ধ তৈরি হয়। কেটে রাখা কাঁচা পেঁয়াজ-রসুন কিংবা বিভিন্ন সস ও রান্না করা খাবারের ঘ্রাণ একসঙ্গে মিশে এই....
৮ ঘণ্টা আগে