ফকির লালন শাহের ১৩১তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লালনের গানে মুগ্ধ হয়েছেন সিলেটের শ্রোতারা। এ সময় শিল্পীরা গানে গানে সাম্প্রদায়িক সন্ত্রাস ছেড়ে সম্প্রীতির আরবান জানান।
রোববার রাতে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে ‘অচিনপাখি’ শিরোনামে লালনের গানের আয়োজন করে আরশিনগর নামের একটি সাংস্কৃতিক সংগঠন।
শুরুতেই হারমোনিয়াম বাজিয়ে গান পরিবেশন করেন হিমাংশু বিশ্বাস। তাঁর কণ্ঠে লালন সাঁইয়ের ‘এমন মানব জনম আর কি হবে/মন যা কর ত্বরায় কর এই ভবে/ অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই/শুনি মানবরূপের উত্তম কিছুই নাই’ গান শুনে মুগ্ধ হন শ্রোতারা।
পরে একে একে গান পরিবেশন করেন পার্থ প্রদীপ মল্লিক, পল্লবি দাস মৌ, জলি তালুকদার, বাবুল বৈদ্য ও আংশুমান দত্ত অঞ্জন। শুরুতে নৃত্য পরিবেশন করেন সুরভী ব্যানার্জি।
এর আগে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন গুণী সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি মুকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় প্রতিনিধি সামসুল আলম সেলিম প্রমুখ।
আরও পড়ুন:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫