জর্ডানে এক তরুণীর পেট থেকে ছয় কেজির বেশি চুল অপসারণ করেছেন চিকিৎসকেরা । স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এ নিয়ে জর্ডানের আল বশির হাসপাতালের মহাপরিচালক ড. আলি আল আবদাল্লাত বলেন, ২০ বছর বয়সী তরুণীটি ট্রাইকোটিলোম্যানিয়া নামের মানসিক ব্যাধিতে ভুগছে। এই রোগে মাথার চুল, ভ্রু বা আপনার শরীরের অন্যান্য জায়গা থেকে চুল ছিঁড়তে থাকে।
চিকিৎসকেরা জানিয়েছেন, কয়েক দিন আগে পেটে তীব্র ব্যথা নিয়ে জরুরি বিভাগে ভর্তি হন ওই তরুণী। সে কোনো কিছুই খেতে পারছিল না। এতে গত বছর তাঁর ওজন ছয় কেজি কমে যায়।
ওই তরুণী জানিয়েছেন, গুরুতর মানসিক চাপের মধ্যে পড়েছিল এবং প্রচুর পরিমাণে চুল খেয়েছিলেন তিনি। এক্স-রে ছবিতে তাঁর পেটে চুলের একটি বড় স্তূপ, যা পাচনতন্ত্রকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল।

ভারতে দিল্লি অঞ্চলের গ্রেটার নয়ডায় চলন্ত বাসে ১৬ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি মাসের শুরুতে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজনই দুই বছরেরও বেশি সময় ধরে বেসরকারি পরিবহন কোম্পানি বিশ্বনাথ ট্রাভেলসের সঙ্গে কাজ করছিলেন বলে জানিয়েছেন কোম্পানিটির এক কর্মী।
১ ঘণ্টা আগে
দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে। দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে....
৩ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহতরে সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীও রয়েছেন। এদিকে, বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয়রা।
৪ ঘণ্টা আগে
আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
৫ ঘণ্টা আগে