গেল কয়েকবছরের মধ্যে শোবিজ অঙ্গনের সবচেয়ে ‘দামি’ ডিভোর্স বলা যায়। মাত্র চার বছরেই সম্পর্কে ইতি টানলেন সুপারস্টার নাগার্জুনের ছেলে অভিনেতা নাগা চৈতন্য এবং সামান্থা প্রভু। আর এই বিচ্ছেদের জন্য আমির খানকে দুষলেন কঙ্গনা রানৌত।
চার বছর আগে ধুমধাম করে অভিনেত্রী সামান্থার সঙ্গে ছেলের বিয়ে দিয়েছিলেন নাগার্জুন। কিন্তু চতুর্থ বিবাহবার্ষিকীর ঠিক পাঁচ দিন আগে শনিবার সামান্থা ও নাগা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, তাঁরা সম্পর্কে ইতি টানতে চলেছেন। তারকা দম্পতির এমন সিদ্ধান্তে রীতিমতো হতবাক তাঁদের ভক্তরা। যদিও বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল, তাঁদের সম্পর্কে চিড় ধরেছে। তবে তা যে এত দ্রুত ডিভোর্সের পর্যায়ে পৌঁছে যাবে, এমনটা অনেকেই যেন বিশ্বাস করতে পারছেন না। এই আলোচনার মধ্যেই এবার মুখ খুললেন কঙ্গনা। বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইনের দাবি, এই বিচ্ছেদের নেপথ্যে ‘ডিভোর্স বিশেষজ্ঞ’ আমির খান দায়ী!
সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছেন কঙ্গনা। লেখেন, ‘কোনও সম্পর্কের বিচ্ছেদ ঘটলে দোষ দেওয়া হয় পুরুষকে। বাস্তবেও এটাই সত্যি। অনেক পুরুষই নারীদের বদলানোর চেষ্টা করে। সেই সব পুরুষদের শক্ত হাতে আটকানো উচিত। সাধারণত একশোর মধ্যে একটি মেয়ের ক্ষেত্রে ডিভোর্স হয়।’ এরপরই আমির খানকে লক্ষ্য করে কথা বলেন। সম্প্রতি মিস্টার পারফেকশনিস্ট আমিরের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং করেছেন নাগা চৈতন্য। সেই প্রসঙ্গ টেনে এনেই কঙ্গনা লেখেন, ‘সামান্থার সঙ্গে হঠাৎ করে চার বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করল নাগা। অথচ বিয়ের অনেক বছর আগে থেকেই ওদের সম্পর্ক ছিল। আসলে সম্প্রতি বলিউড সুপারস্টারের সংস্পর্শে এসেছিল নাগা, যে ডিভোর্স বিশেষজ্ঞ হিসেবেই পরিচিত।’
সম্প্রতি স্ত্রী কিরণের সঙ্গে ডিভোর্স হয়েছে আমিরের। আর সেই কারণেই তাঁকে কাঠগড়ায় তুলেছেন কঙ্গনা। তাঁর দাবি, অনেক নারীর জীবন নষ্ট করেছেন আমির।
এদিকে, স্বামীর থেকে কোনও অর্থ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সামান্থা। শোনা যাচ্ছে বিচ্ছেদের জন্য তাঁকে ২০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সামান্থা তা নিতে রাজি হননি।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
২১ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১ দিন আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১ দিন আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১ দিন আগে