নিম্নবিত্ত ঘরের মেয়ে নীতু। গ্রাম ছেড়ে পড়াশোনার জন্য শহরে এলেও জীবনযুদ্ধ তার নিত্যসঙ্গী। ডে কেয়ার সেন্টারে বেবিসিটারের কাজ করে। থাকে শহরতলির শেষে একটি পুরোনো হোস্টেলে। ইদানীং হোস্টেলে ফেরার নির্জন পথে মাঝেমধ্যে অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায় সে। মনে হয় কিছু একটা ফলো করছে তাকে।
বাড়তি আয়ের আশায় একজনের পরামর্শে সে অনলাইনে বেবিসিটিংয়ের পেজ খোলে। একদিন কল আসে শহরের আরেক প্রান্ত থেকে। সেখানে এক বাসায় কাজ করতে হবে নীতুকে। কিন্তু সে জানে না, ওই রাতে কী ঘটতে যাচ্ছে তার সঙ্গে। এমন গল্প নিয়ে টিটো রহমান বানিয়েছেন ভৌতিক ওয়েব ফিল্ম ‘বিভাবরী’। গল্প লিখেছেন অনীশ দাস। এতে নীতু চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। আরও আছেন ইরেশ যাকের, ফারিহা শামস সেউতি, রোজী সিদ্দিকী ও রিফাহ নাজিবা।
ওয়েব ফিল্মটি নিয়ে টিটো রহমান বলেন, ‘বাংলাদেশে মিস্ট্রি বা প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ হলেও নিখাদ ভূতের গল্প নিয়ে খুব কম কাজ হয়েছে। যা হয়েছে, সেগুলোও খুব বেশি মানোত্তীর্ণ হয়নি বলেই মনে হয়েছে। আমাদের চেষ্টা ছিল ভূত নিয়ে সিরিয়াস ধরনের কাজ করা, যেমনটা বাইরের দেশে হয়। যদিও আমাদের ইন্ডাস্ট্রি ভূতের গল্প ডিল করার জন্য খুব বেশি প্রস্তুত না বাজেট, টেকনোলজি, মেকআপ ইত্যাদি ক্ষেত্রে। তবু যা আছে, তা নিয়েই আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
জানা গেছে, বিভাবরী ওয়েব ফিল্মটি শিগগির দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫